মারা যাননি ‘পঞ্চায়েত ২’ অভিনেত্রী আঁচল তিওয়ারি, নিজেই বললেন ‘বেঁচে আছি’
February 28, 2024

পঞ্চায়েত-২ খ্যাত অভিনেত্রী আঁচল তিওয়ারি মারা গেছেন, এমন খবর ভারতের সব গণমাধ্যমে প্রকাশ পেয়েছিল। কিন্তু তিনি বেঁচে আছেন। প্রমাণ দিলেন নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে।
বেশ কিছু তথ্য তুলে ধরে তিনি লেখেন, আঁচল মারা যাননি। বেঁচে আছেন। এ ঘটনায় সকলেই অবাক।
বিহারে মুখোমুখি দুটি গাড়ির সংঘর্ষ হলে খবর রটে প্রয়াত হয়েছেন অভিনেত্রী আঁচল। এ ঘটনার পর চারিদিকে ছড়িয়ে পড়ে তার ছবি। শেষে নিজেই একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
এর আগে মডেল-অভিনেত্রী পুনম পান্ডের মৃত্যু নিয়েও হয়েছিল একইরকম ঘটনা। তবে সেক্ষেত্রে পাবলিসিটির জন্য তিনি নিজেই বিষয়টি শেয়ার করেছিলেন।