BigNews: ১০০ দিনের কাজের টাকা নিয়ে ফের বড় ঘোষণা মমতার, নেওয়া হলো একগুচ্ছ সিদ্ধান্ত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বেই ১০০ দিনের কাজের বকেয়া টাকা পরিশোধের ঘোষণা করেছিলেন। ইতিমধ্যে টাকা বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে তা স্পষ্ট করে জানিয়েছেন। একইসাথে তিনি বনভোলান্টিয়ার নিয়োগের কথাও ঘোষণা করেছেন।
“দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজ করে টাকা পায়নি, তাদের মধ্যে অনেকের হাতে আজ টাকা তুলে দেওয়া হয়েছে।”
“আমরা আর ২-৩ দিনের মধ্যে যারা ১০০ দিনের কাজ করেছিলেন, কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, বঞ্চিত হয়েছেন, লাঞ্চিত হয়েছেন, খেটে খাওয়া গরীব মানুষ, তাদের টাকাটা, তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।”
“আমরা ১০০০ ফরেস্ট ভলান্টিয়ার নিচ্ছি, এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার।”
“এর মধ্যে থেকে প্রায় ৭০০ জন চাকরি পাবে, যারা কয়েক বছর কখনও না কখনও হাতির হাতির হানায় হোক বা যে কোনও ওয়াইল্ড লাইফ কনসিক্সে মারা গিয়েছেন তাদের জন্য।””তাঁরা ১২ হাজার টাকা করে প্রতি মাসে মাইনে পাবেনও, ৬০ বছর বয়স পর্যন্ত, এবং এখন থেকে এই ধরণের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ৫ লাখ করে টাকা পাবেন ও চাকরিও পাবেন।”