Aadhaar Card: পরীক্ষার্থীর পাশে মমতা, আধার নিষ্ক্রিয় হওয়া ছাত্রীকে পরীক্ষায় বসার অনুমতি

আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ঘটনায় রাজ্যের বিভিন্ন জেলায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের ১১ মাইল শ্যামবাজার কলোনি ও রাধামোহনপুর এলাকাতেও ১১ জনের আধার কার্ড বাতিলের খবর আসায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার কারণে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে সমস্যায় পড়েছেন সেখানকার মানুষ।
এই সমস্যার জের ধরে বীরভূমের কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী আশা বিশ্বাসের পরীক্ষায় বসতে বাধা পেরেছিলেন। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ায় তিনি প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছিলেন না। মঙ্গলবার কলেজে গিয়ে নিজের সমস্যার কথা জানিয়ে পরীক্ষায় বসার আবেদন জানাতে, তা গ্রহণ করেছে কলেজ কর্তৃপক্ষ। ছাত্রীর আবেদন সাড়া দিয়ে তাঁর পরীক্ষায় বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ:
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশের পরেই ওই ছাত্রীর পরীক্ষায় বসার ব্যবস্থা হওয়ায় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়রে ধন্যবাদ জানিয়েছেন আশা বিশ্বাস ও তাঁর পরিবার।
পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস:
এদিকে কাঁকসার ১১ মাইলের আশা বিশ্বাসের বাড়িতে যান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সকলকে পাশে থাকার আশ্বাস দেন। ঘটনায় বিজেপিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলা করতে তৃণমূল কংগ্রেস পুরোপুরি প্রস্তুতও বলে জানিয়েছেন তিনি।
অভিযোগ ও অস্বীকার:
অন্যদিকে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন আধার কার্ড বাতিল হওয়ায় অনেকেই ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারছেন না। এদিকে কাঁকসার ১১ মাইল এলাকায় যে সমস্ত মানুষের আধার কার্ড বাতিল হয়েছে, তাঁদের বাড়িতে গিয়ে আধার কার্ডগুলি নিয়ে নেওয়ার অভিযোগ উঠল বিজেপির গলসি ৫ নম্বর মণ্ডল সভাপতির বিরুদ্ধে। ঘটনায় এলাকার বিজেপি সাংসদ এস এস আহলুয়ালিয়া বলেন, “আমি সিইও আধারের সঙ্গে কথা বললাম, রাঁচির যে অফিসার আছেন, তাঁদের সঙ্গে কথা বললাম, স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বললাম।