SPORTS: বাপ কা বেটা, জন্মেই রেকর্ড করলেন কোহলির পুত্র! জেনে নিন বিস্তারিত

ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা দ্বিতীয়বারের মতো পিতামাতা হয়েছেন। গত ১৫ ফেব্রুয়ারি লন্ডনে তাদের ঘরে আসে এক পুত্র সন্তান।
নাম ‘অকায়’:
বিরাট তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে এই সুখবর জানান। তিনি তাঁর ছেলের নাম রেখেছেন ‘অকায়’। ‘অকায়’ একটি সংস্কৃত শব্দ যার অর্থ “যার কোন আকার নেই” বা “নিরাকার”। হিন্দু পুরাণ অনুসারে, ভগবান শিবকে নিরাকার বলা হয়। তিনি সর্বত্র বিরাজমান। তাঁর কোনও আকার নেই। ধারণা করা হচ্ছে, ভগবান শিবের নামেই বিরাট এবং অনুষ্কা তাদের ছেলের নামকরণ করেছেন।
বিরাট তাঁর পোস্টে লিখেছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের একথা জানাতে চাই যে গত ১৫ ফেব্রুয়ারি আমাদের সংসারে এক ছোট্ট সদস্য তথা ভামিকার ছোট ভাই এসেছে। এই সুখের সময়ে আমি আপনাদের প্রত্যেকের আশীর্বাদ এবং ভালোবাসা প্রার্থণা করি।”
সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে CricketMAN2 নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ব্যাপারে পোস্ট করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে যে বিরাট কোহলির এই ছেলে জন্মগ্রহণের পোস্টটি এশিয়া মহাদেশে সবথেকে দ্রুত ৫ মিলিয়ন লাইক সংগ্রহ করছে। সেক্ষেত্রে জন্মগ্রহণের সঙ্গে সঙ্গেই অকায় যে রেকর্ড কায়েম করেছে, তা বলা যেতেই পারে।
প্রথম সন্তান:
বিরাট এবং অনুষ্কা ২০২১ সালে প্রথমবার বাবা-মা হয়েছিলেন। তাদের প্রথম সন্তানের নাম ভামিকা।
ভক্তদের শুভেচ্ছা:
বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসতেই তাদের ভক্তরা তাদের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য শুভেচ্ছাবার্তা ছেয়ে গেছে।
আশীর্বাদ:
আমরাও বিরাট-অনুষ্কার নবজাতক শিশুকে সুখ, সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করি।