বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে চলেছেন মিমি! হিরো কে জানেন?

গত বছর “সুড়ঙ্গ” সিনেমার সাফল্যের পর, রায়হান রাফী এবার আসছেন “তুফান” নিয়ে। শাকিব খানকে নায়ক করে এই সিনেমার শুটিং শুরু হবে আগামী মাসেই।
সিনেমার শুটিং হবে হায়দ্রাবাদের রামোজী ফ্লিম সিটিতে। নব্বইয়ের দশকের বাংলাদেশকে ফুটিয়ে তোলার জন্য বিশাল চারটি সেট তৈরি করা হচ্ছে। “বাহুবলী”র সেট নির্মাতারাই এই কাজের দায়িত্বে আছেন।
শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মিমি চক্রবর্তী এবং মধুমিতা চক্রবর্তী – এই দুই অভিনেত্রীর নামই শোনা যাচ্ছে।
সূত্রের খবর, মিমির সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। “রক্তবীজ” এবং “যাহা বলিব সত্যি বলিব”-এর পর মিমি আবারও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন।
“তুফান” একটি বড় বাজেটের সিনেমা। সেট নির্মাণের কাজেই বেশিরভাগ বাজেট ব্যয় হচ্ছে।
সিনেমাটি আগামী ঈদ-উল-আযহায় মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
“সুড়ঙ্গ”-এর সাফল্যের পর রায়হান রাফী “তুফান”-এর মাধ্যমে দর্শকদের আরও বড় কিছু উপহার দিতে চান। তিনি আশাবাদী, এই সিনেমাটিও দর্শকদের পছন্দ হবে।