Weather: বঙ্গোপসাগরে তৈরী হয়েছে উচ্চচাপ বলয়! ফের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে শীতের আমেজ, কিন্তু দক্ষিণবঙ্গে ধীরে ধীরে শীতের বিদায়। এই সময় আবারো আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।
সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০, ২১ এবং ২২ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি উচ্চচাপ বলয়। এর কারণেই সোমবার বা মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে পশ্চিমের জেলাগুলিতে এর প্রভাব পড়ার সম্ভাবনা নেই।
কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সোমবার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। তিলোত্তমা থেকে ধীরে ধীরে শীতের বিদায় ঘটছে। সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা। এরপর ধীরে ধীরে আংশিক মেঘলা হবে আকাশ। আগামী দুই দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকতে পারে। দিনের বেলায় থাকবে উষ্ণতার ছোঁয়া। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নিম্নমুখী থাকবে। আরও কিছুদিন সেখানে শীতসুখ উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ। শনিবার সকালে বেশ কয়েকটি জেলায় কুয়াশার সম্ভাবনা থাকছে। আগামী দু’দিন তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে। সোম এবং মঙ্গলবারের মধ্যে পূর্ব মেদিনীপুর ও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শহর কলকাতায় দিনের তাপমাত্রা বাড়তে পারে।
উত্তরবঙ্গে সোমবার থেকে ফের একবার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং সব পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী দু’দিন উত্তরবঙ্গের জেলাগুলি কুয়াশাছন্ন থাকতে পারে।