রেশন দুর্নীতি মামলায় মিললো নতুন ‘সূত্র ‘! সাতসকালে ৬ জায়গায় ED তল্লাশি

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন স্থানে রেশন দুর্নীতি মামলায় তল্লাশি চালাচ্ছে ED। সল্টলেক, বাগুইআটি, কৈখালী, পার্ক স্ট্রিট সহ মোট ছয় জায়গায় এই অভিযান চালানো হচ্ছে। তদন্তকারীদের সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।
ED-র লক্ষ্য:
রেশন দুর্নীতি মামলায় যে বিপুল টাকার লেনদেন হয়েছিল তা কোথায় বিনিয়োগ করা হয়েছে, তা খুঁজে বের করা।শেখ শাহজাহানের খোঁজ।
গুরুত্বপূর্ণ তথ্য:
এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান এবং শংকর আঢ্যকে।
শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালিতে গিয়েছিল ED। সেখানে তাকে না পেয়ে তালা ভাঙতে যায় সিআরপিএফ। এরপরেই শাহজাহান অনুগামীদের ED আধিকারিকদের উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠেছিল।
শংকর আঢ্য়কে গ্রেফতারের পর আদালতে ED জানায়, ৯০টির বেশি ফরেক্সের সঙ্গে তাঁর লেনদেনের যোগাযোগ পাওয়া গিয়েছে। ওই সংস্থাগুলি মারফত ২০ হাজার কোটি টাকা বিদেশে লেনদেন হয়েছে।এই বিপুল পরিমাণ অংক লেনদেনে রেশন দুর্নীতির সম্পর্ক থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীদের একাংশ।
জ্যোতিপ্রিয় মল্লিকের নামও বারবার উঠে আসছে।
রাজনৈতিক বিতর্ক:
তৃণমূল কংগ্রেস ED এবং CBI-কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করার অভিযোগ করছে।বিজেপি দাবি করছে, এজেন্সিগুলি নিরপেক্ষভাবে নিজেদের কাজ করছে।
ED-র তল্লাশি অভিযান চলছে।শেখ শাহজাহানের খোঁজ এখনও পাওয়া যায়নি।এই মামলার রাজনৈতিক বিতর্ক তুঙ্গে।