গুরুত্বর অসুস্থ মিঠুন, কাবুলিওয়ালার জন্য উদ্বিগ্ন মিনি কি লিখলো সোশ্যাল মিডিয়ায়?
February 12, 2024

গত শনিবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাকে দ্রুত একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।
মিঠুনের অসুস্থতার খবর শুনে দ্রুত তার দ্রুত আরোগ্য কামনা জানান অনেকে। তার মধ্যে ছিলেন ছোট্ট অভিনেত্রী অনুমেঘা কাহালি। “কাবুলিওয়ালা” ছবিতে মিঠুনের সাথে অভিনয় করেছিলেন অনুমেঘা।
অনুমেঘা তার সোশ্যাল মিডিয়ায় মিঠুনের সাথে একটি ছবি পোস্ট করে লেখেন, “খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো আমার কাবুলিওয়ালা, আমরা আবার একসঙ্গে খেলব।”
View this post on Instagram
“কাবুলিওয়ালা” ছবিতে মিঠুন ছিলেন রহমত চরিত্রে, অনুমেঘা ছিল মিনি চরিত্রে।ছবির সেটে মিঠুন ও অনুমেঘা বেশ সখ্যতা গড়ে তোলে।মিঠুন ছোট্ট অনুমেঘাকে অনেক স্নেহ করতেন।