উত্তপ্ত সন্দেশখালি, বড় পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

গত কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালি। লাঠি, ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই পরিস্থিতিতে কেরল সফর কাটাছাঁট করে রাজ্যে ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজভবন সূত্রে জানা গেছে, আগামিকাল সোমবার রাজ্যপাল সন্দেশখালি যাবেন। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে।

বিরোধী দলনেতা বিধায়কদের নিয় রাজভবনে যান। তাঁরা সন্দেশখালি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ২৪ ঘণ্টার সময়সীমাও দিয়ে আসেন। রাজ্যপাল নবান্নে ইমেল পাঠিয়ে সন্দেশখালি সম্পর্কে রিপোর্ট চেয়ে পাঠান। রাজ্যের মুখ্যসচিবকে লেখা চিঠিতে রাজ্যপাল লেখেন, সন্দেশখলিতে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক।

মূলত যে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভ তৈরি হয়েছে, তাদের মধ্যে উত্তম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি শিবু হাজরা এখনও নিখোঁজ। শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে রবিবার সিপিএম প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি এই বিক্ষোভে ইন্ধন দিচ্ছেন।