বাজি কারখানায় বিস্ফোরণ, বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাল ৯ বছরের খুদে সন্তান

মধ্যপ্রদেশের হরদা জেলার বারখেদার আতশবাজির কারখানায় বিস্ফোরণে ৯ বছরের আশিস রাজপুতের মৃত্যুতে শোকের সমুদ্রে ডুবে গেছে তার পরিবার।
আশিসের বাবা সঞ্জয় রাজপুত প্রতিবন্ধী। ২০২২ সালের মার্চে একটি দুর্ঘটনায় তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। আশিস তখন মাত্র দুই মাস বয়সী। ছোটবেলা থেকেই সে তার বাবার যত্ন নিত। সঞ্জয় বলেন, “আশিস আমার ভরসা ছিল। এখন আমি কার ভরসায় বাঁচবো?”
গত ৬ ফেব্রুয়ারি আশিস তার বাবাকে হাসপাতালে দেখিয়ে ফিরছিল। সে সময় ওই কারখানায় বিস্ফোরণ ঘটে। আশিসের মাথায় পাথরের আঘাত লাগে এবং সে মারা যায়। সঞ্জয়ের হাতেও পাথরের আঘাত লাগে।
আশিসের জন্মদিন ছিল ৯ ফেব্রুয়ারি। তার বাবা বলেন, “আশিস আমার কষ্ট বুঝত। দোকানে ক্লান্ত হয়ে পড়লে সে দোকান দেখভাল করত। ছেলে চলে যাওয়ার পর আমরা এখন কি করব কিছুই জানিনা।”
এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।