বন্যা মোকাবিলায় এআই-অ্যাপ অসমে! জেনেনিন কী কী মিলবে অসুবিধে

অসমের কাছাড় জেলা প্রশাসন নিরাপত্তা বাহিনী এবং সরকারি আধিকারিকদের সাথে জনসংযোগ বৃদ্ধি এবং বন্যা পরিস্থিতি আরও সহজে মোকাবেলা করার জন্য “র্যাপিড অ্যাকশন ফর হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স ইন ট্র্যাজেডিস” (রাহাত) নামে একটি অ্যাপ তৈরি করেছে।
এই অ্যাপটি বন্যা মোকাবেলায় যুগান্তকারী সাফল্য আনবে বলে আশা করা হচ্ছে। এতে ভারী বৃষ্টিপাত বা বিপর্যয়ের পূর্বাভাস, বন্যাবিধ্বস্ত এলাকায় উদ্ধারকাজের তথ্য, ত্রাণ সরবরাহের তথ্য ইত্যাদি শেয়ার করা যাবে।
কাছাড়ের ডিস্ট্রিক্ট কমিশনার রোহন কুমার ঝা বলেছেন, “কোথা থেকে অবিলম্বে মানুষকে সরিয়ে নেওয়া প্রয়োজন, কোথায় ত্রাণ বিলি করা হবে, বন্যায় ক্ষতির পরিমাণ— সব তথ্যই এই অ্যাপে পাওয়া যাবে।”
গত বছর অসমের ১৮টি জেলার ৮৯৮টি গ্রামের অন্তত তিন লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০২২ সালে পরিস্থিতি আরও খারাপ ছিল। সেই বছর শুধু কাছাড়েই ৪৫ জনের প্রাণহানি ঘটেছিল।
কাছাড়ের ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার শামিন আহমেদ চৌধুরী বলেছেন, “আমরা এই অ্যাপ চালু করার পর ভালো সাড়া পেয়েছি। অসম সরকারের কাছে অনুরোধ, অন্য বন্যাপ্রবণ এলাকাতেও এই অ্যাপ চালু করা হোক।”
‘রাহাত’ অ্যাপটি বন্যা মোকাবেলায় একটি কার্যকর হাতিয়ার হতে পারে। এটি নিরাপত্তা বাহিনী, সরকারি কর্মকর্তা এবং জনগণের মধ্যে সমন্বয় উন্নত করতে সাহায্য করবে।