OMG! সাগরে ডুবে গেল বিশ্বের সবচেয়ে বড় ভাসমান রেস্তোরাঁ ‘জাম্বো কিংডম’

সাগরে ডুবে গেছে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান রেস্তোরাঁ খ্যাত ‘জাম্বো কিংডম’।
চীন সাগরে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে ডুবে যায় বিখ্যাত এ রেস্তোরাঁটি। সমুদ্রের এক হাজার মিটারেরও বেশি গভীরে ডুবে যাওয়ার কারণে এটি উদ্ধারে বেশ বেগ পেতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাম্বুর মালিক সংস্থা অ্যাবারডিন রেস্তোরাঁ এন্টারপ্রাইজেস কর্তৃপক্ষ জানিয়েছে, ভাসমান রেস্তোরাঁটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়ার পথে দক্ষিণ চীন সাগরে ডুবে গেছে, তবে তাদের সব ক্রু বা সদস্যদের নিরাপদে সরিয়ে নেয়া গেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা নানা রঙে সজ্জিত সুবিশাল এক ভাসমান রেস্তোরাঁ ছিল জাম্বো কিংডম। হংকংয়ের বিখ্যাত সব রেস্তোরাঁর মধ্যে অন্যতম এটি। তবে পর্যটক আকর্ষনের জন্য তৈরি করা এ রেস্তোরাঁটি এবার ডুবে গেল।

ব্রিটিশ রানী এলিজাবেথ, অভিনেতা টম ক্রুজ এবং রিচার্ড ব্র্যানসনসহ ৩০ লাখের বেশি অতিথি কয়েক বছর ধরে এই ভাসমান রেস্তোরাঁয় ক্যান্টনিজ খাবার খেয়েছেন। রেস্তোরাঁটি ৫০ বছর যাবত হংকংয়ের ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত হয়ে আসছে।

তবে ভাসমান এ রেস্তোরাঁর সৌন্দর্য রক্ষায় হাজার হাজার ডলার খরচ করা হলেও প্রায় এক দশক ধরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ছিল রেস্তোরাঁটি।

দশ বছরে প্রায় ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতি হওয়ায় এটি বিক্রিতে বেশ তোড়জোর করছিল মালিক পক্ষ। শেষে কোনো প্রকার চার্জ ছাড়াই এটি দিতে চাইলেও, তা প্রত্যাখ্যান করে বিভিন্ন সংস্থা।

সূত্র: সিএনএন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *