২২ বছর পর সন্নাসী বেশে মায়ের কাছে ফিরল হারানো ছেলে, খুশি পরিবারের সকলে

হারিয়ে যাওয়ার ২২ বছর পর ছেলেকে ফিরো পেলেন এক মা। তবে দুই যুগ পর মায়ের কাছে সন্নাসীর বেশে ফিরে এসেছেন সেই হারানো সন্তান। ভারতের উত্তর প্রদেশের একটি গ্রাম থেকে ১১ বছর বয়সে ছেলেটি হারিয়ে যায়।

এরইমধ্যে ফেসবুকে মা ও ছেলের পুনর্মিলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ছেলের পাশে বসে মা কাঁদছেন। ওই সময় ছেলেকে সন্নাসীর পোশাক পরা অবস্থায় দেখা যাচ্ছে। তার মা ছাড়া পাশে বসা অন্যান্যরাও কাঁদছিলেন।

এনডিটিভি জানিয়েছে, বর্তমানে যুবকে পরিণত হওয়া সেই ছেলে বিষন্ন গান গাচ্ছিল এবং তার মায়ের কাছে ভিক্ষা চাচ্ছিল। আর তিনি গান গাইছিলেন রাজা ভার্থারীকে নিয়ে। যিনি বিখ্যাত একটি লোককাহিনীর প্রধান চরিত্রে ছিলেন। রাজা ভার্থারী সন্নাসী হওয়ার জন্য রাজ্য ছেড়ে চলে গিয়েছিলেন।

এনডিটিভি জানিয়েছে, রতিপাল সিংয়ের ছেলে পিঙ্কু ২০০২ সালে তার দিল্লির বাড়ি থেকে হঠাৎ করে উধাও হয়ে যায়। মার্বেল খেলা নিয়ে বাবার সঙ্গে সেদিন তার মনোমালিন্য হয়েছিল। এরপর তার মা ভানুমতিও তাকে বকাঝকা করেন। এতে রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় পিঙ্কু। অবশেষে দীর্ঘ ২২ বছর পর ফিরে এসেছেন তিনি।

গত সপ্তাহে রিঙ্কু উত্তর প্রদেশের আমেথি বিভাগের তার গ্রামের বাড়িতে ফিরে আসেন। এরপর গ্রামবাসী দ্রুত তার পরিবারের সদস্যদের এ ব্যাপারে অবহিত করে। তার পরিবার এখনো দিল্লিতে বসবাস করছেন।