2024 এর ফেব্রুয়ারিতে লিপ ইয়ার, 29 দিনের মাসে কবে মিলবে বেতন?

চলতি বছর লিপ ইয়ার হওয়ায় ফেব্রুয়ারিতে 29 দিন রয়েছে। এই অতিরিক্ত দিনের কারণে বেতনভোগী চাকরিজীবীদের মধ্যে বেতন পেতে দেরি হবে কিনা তা নিয়ে চিন্তা বাড়ছে।

বেতন কখন পাওয়া যাবে?সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মত প্রচলিত। কেউ কেউ মনে করেন, 29 তারিখেই বেতন চলে আসবে। আবার অন্যদের দাবি, 1 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্যাঙ্ক কর্তাদের সাথে কথা বলায় জানা গেছে, লিপ ইয়ারের সাথে বেতন সাইকেলের কোনও সম্পর্ক নেই।সরকারি প্রতিষ্ঠানে, সাধারণত মাসের শেষ কর্মদিবসে বেতন দেওয়া হয়। তাই 27 বা 28 তারিখেই বেতন পেয়ে যাবেন সরকারি কর্মীরা।কিছু প্রতিষ্ঠানে মাসের শেষ তারিখে বেতন দেওয়া হয়। সেই সকল কর্মীরা 29 তারিখেই বেতন পাবেন।যেসব প্রতিষ্ঠানে 1 থেকে 10 তারিখের মধ্যে বেতন দেওয়া হয়, তাদের ক্ষেত্রে 1 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

29 দিনে মাস হওয়ায় অতিরিক্ত একদিনের বেতন পাওয়া যাবে বলেও জল্পনা ছড়িয়েছে।কিন্তু নিয়ম অনুযায়ী, মাসের হিসেবে টাকা পান বেতনভোগীরা। 29 বা 31 দিনের সাথে বেতন বৃদ্ধির কোনও সম্পর্ক নেই।

লিপ ইয়ারের ফলে বেতন সাইকেলে কোনও পরিবর্তন হবে না।যে প্রতিষ্ঠানের নির্দিষ্ট বেতন দিবস রয়েছে, সেখানে কর্মীরা সেই দিনই বেতন পাবেন।
29 দিনের জন্য অতিরিক্ত বেতন পাওয়ার সম্ভাবনা নেই।