“আমাদের উচ্ছেদ করা চলবে না”-নৈহাটি স্টেশনে মিছিল-আন্দোলন হকারদের

শিয়ালদা নর্থ ডিভিশনের নৈহাটি স্টেশনের হকারদের উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আইএনটিটিইউসি। আইএনটিটিইউসির দাবি, হকারদের পুনর্বাসন ও স্থায়ী বসার ব্যবস্থা না করা পর্যন্ত তাদের উচ্ছেদ করা যাবে না।

মিছিল ও ডেপুটেশন:
বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০২৪, নৈহাটি শহর আইএনটিটিইউসির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি স্টেশন ম্যানেজারের কাছে একটি ডেপুটেশন জমা দেয়।ডেপুটেশনে হকারদের পুনর্বাসন ও স্থায়ী বসার ব্যবস্থার দাবি জানানো হয়।

আইএনটিটিইউসির নেতার বক্তব্য:
আইএনটিটিইউসি সভাপতি বিষ্ণু অধিকারী বলেন, “রেল উন্নয়ন করুক, এটা আমরা চাই। কিন্তু হকার উচ্ছেদ করা যাবে না। হকারদের পুনর্বাসন ও স্থায়ীকরণ করতে হবে।”তিনি আরও বলেন, “আমরা উন্নয়নের বিরুদ্ধে নই, তৃণমূল কংগ্রেস দল করি, আমরা সবসময় উন্নয়নে এগিয়ে। আমরাও চাই নৈহাটি প্ল্যাটফর্মেরউন্নয়ন হোক। কিন্তু তার জন্য হাজার হাজার পরিবারের পেটে পাথর ঢুকিয়ে মেরে উন্নয়ন হবে না।”বিষ্ণু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবি পূরণ না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিষ্ণু অধিকারী।”

আন্দোলনের পরবর্তী পদক্ষেপ:
আইএনটিটিইউসি নেতৃত্ব জানিয়েছে, তাদের আন্দোলন লাগাতার চলবে।তারা রেল প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত, তবে হকারদের স্থায়ী বসার ব্যবস্থার বিকল্প নেই।আইএনটিটিইউসি হুঁশিয়ারি দিয়েছে, তাদের দাবি না মানলে “দিল্লি দেখবে” এমন আন্দোলন হবে।

প্রসঙ্গত:
এর আগেও নৈহাটি প্ল্যাটফর্মে বিভিন্ন সময়ে উন্নয়নের কাজ হয়েছে।কখনও প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলেছে, কখনও সেখানে বসেছে এসকেলটর।
এবার আরও উন্নয়নের পরিকল্পনা রয়েছে রেলের।রেলের দাবি, এই উন্নয়নের কাজের জন্য হকারদের সরিয়ে ফেলা প্রয়োজন।নৈহাটি স্টেশনের হকারদের উচ্ছেদের বিরুদ্ধে আইএনটিটিইউসির এই আন্দোলন রেল প্রশাসনের জন্যে একটি বড় চ্যালেঞ্জ।