“হাতির তাড়া খেয়ে উর্ধশ্বাসে ছুটছে ২ যুবক”-দেখেনিন ভয়ংকর ভিডিয়ো

কর্ণাটক এবং কেরল রাজ্যের সীমান্তে বন্দিপুর জঙ্গলে সম্প্রতি একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। দুই যুবক জঙ্গলের রাস্তায় গাড়িতে করে যাচ্ছিলেন, তখন একটি হাতি তাদের গাড়িতে আঘাত করতে শুরু করে। প্রাণ বাঁচাতে দুজন যুবক জঙ্গলের রাস্তায় ছুটে বেরিয়ে যান।
বন বিভাগের আধিকারিকরা এই ঘটনার জন্য পর্যটকদেরকেই দায়ী করছেন। তাদের মতে, পর্যটকরা প্রায়ই বন্যপ্রাণীদের উত্যক্ত করে থাকেন, যা তাদের আক্রমণাত্মক করে তোলে।
এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাতিটি দুজন যুবককে তাড়া করছে এবং তাদের গাড়িতে আঘাত করছে। একজন যুবক হোঁচট খেয়ে পড়ে যান, তখন হাতিটি তাকে পদদলিত করার চেষ্টা করে। তবে ভাগ্যক্রমে, দুজন যুবকই অক্ষত অবস্থায় বেঁচে যান।
This person was just lucky. But never take this risk when in wildlife area. Don’t come out of vehicle or go close to wild animals. It is said from Kerala. pic.twitter.com/2LwkTaY3Vd
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 2, 2024
প্রবীন কাসওয়ান নামের একজন বন আধিকারিক ভিডিয়োটি শেয়ার করে পর্যটকদের সতর্ক করেছেন। তিনি বলেছেন, “এই ব্যক্তি ভাগ্যবান ছিলেন। তাই তিনি অক্ষত আছেন। কিন্তু বন্যপ্রাণী এলাকায় এইরকম ঝুঁকি নিতে যাবেন না। সেখানে যানবাহন থেকে বের হবেন না বা বন্য প্রাণীর কাছাকাছি যাবেন না।”