মহিলারা পাবেন লাখ লাখ টাকা! জেনেনিন মোদী সরকারের ‘লাখপতি দিদি’ প্রকল্পে আবেদন পদ্ধতি

সামনেই লোকসভা নির্বাচন। এই আবহে, কেন্দ্র সরকার দেশের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে ‘লাখপতি দিদি’ প্রকল্পে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

কতজন লাখপতি দিদি?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্বে ঘোষণা করেছিলেন যে কেন্দ্র দেশজুড়ে ২ কোটি ‘লাখপতি দিদি’ তৈরি করতে চায়। কিন্তু সাম্প্রতিক অন্তর্বর্তী বাজেটে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই লক্ষ্যমাত্রা ৩ কোটিতে উন্নীত করেছেন।

কী এই লাখপতি দিদি?

‘লাখপতি দিদি যোজনা’ (Lakhpati Didi Yojana) স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Group – SHG) মহিলাদের বিভিন্ন ধরনের ‘স্কিল ডেভলেপমেন্ট ট্রেনিং’ প্রদান করে তাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে সাহায্য করে। প্রশিক্ষণের পাশাপাশি, তাদের আর্থিক সহায়তাও দেওয়া হবে যাতে তারা বার্ষিক ১ লাখ টাকার বেশি আয় করতে পারেন।

কী ধরনের প্রশিক্ষণ?

এই প্রকল্পের মাধ্যমে মহিলারা LED বাল্ব তৈরি, প্লাম্বিং, ড্রোন মেরামত, কৃষিক্ষেত্রে ড্রোন নজরদারি, এবং আরও অনেক কিছু শিখতে পারবেন।

কোন মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন?

এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরাই পাবেন।

আবেদনের প্রক্রিয়া:

নথি: আবেদনপত্রের সাথে আধার কার্ড, প্যান কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর, ই-মেল আইডি, এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যপদ প্রমাণপত্র জমা দিতে হবে।
কোথায় আবেদন করবেন: নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
আরও তথ্যের জন্য:

উল্লেখ্য,এই প্রকল্পের মাধ্যমে মহিলারা ‘ব্যাঙ্কওয়ালি দিদি’, ‘মেডিসিন-ওয়ালি দিদি’ এবং আরও অনেক কিছু হতে পারবেন।লাখপতি দিদি প্রকল্পে আবেদন করার শেষ তারিখ এখনও ঘোষণা করা হয়নি।আশা করা হচ্ছে, এই প্রকল্প দেশের মহিলাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।