“সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত”-বাজেটে কর নিয়ে বড় ঘোষণা নির্মলা সীতারমনের

অর্থমন্ত্রী নির্মলা সীতারমোন আজ বাজেট পেশ করতে গিয়ে বলেন , নতুন কর কাঠামোতে ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনো কর লাগবে না। চলতি বছরে কর আদায় বেড়ে দ্বিগুন হয়েছে। গত ১০ বছরে কর আদায় বেড়েছে ৩ গুন্। আমরা কর কমিয়েছি। সেই সাথে বাজারে জিনিসপত্রের দাম কমেছে। সমস্ত রকম প্রতক্ষ্য ও পরোক্ষ কর একই রকম থাকছে। কিছু কিছু জিনিসের উপর দেওয়া হয়েছে ছাড়। যার সময় সীমা বাড়ানো হয়েছে ৩১ মার্চ পর্যন্ত।
প্রসঙ্গত, অর্থমন্ত্রীর বাজেটের মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে গতিশীল করা, জনগণের জীবনযাত্রার মান উন্নত করা এবং দেশের সার্বিক উন্নয়ন সাধন করা। এছাড়াও, বাজেটের মাধ্যমে সরকারের বিভিন্ন নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ করা।
আজ সকাল থেকেই অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করছে দেশের বাজেট অধিবেশন নিয়ে। আজই নির্ধারিত হয় দেশের আগামী আর্থিক বছরের আর্থিক নীতি কেমন হবে সেই গতি পথ।