বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া, দেখেনিন তালিকার প্রথম ১০ এ আর কারা?

২০২৩ সালের দুর্নীতি সূচকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে উঠে এসেছে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া। জার্মানির বার্লিনের আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সমীক্ষার রিপোর্ট থেকে এই তথ্য পাওয়া গেছে।

সোমালিয়া দুর্নীতি সূচকে ১০০-র মধ্যে মাত্র ১১ স্কোর পেয়েছে। এরপরেই যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া, ভিনজুয়েলা, দক্ষিণ সুদান। তাদের প্রত্যেকের স্কোর ১৩। ১৬ স্কোর করে তৃতীয় স্থানে রয়েছে ইয়েমেন।

চতুর্থ স্থানে রয়েছে চারটি দেশ। উত্তর কোরিয়া, নিকারাগুয়া, হাইতি এবং গিনি। তাদের স্কোর ১৭। পঞ্চম স্থানে রয়েছে তুর্কমেনিস্তান ও লিবিয়া।

দুই ধাপ পিছিয়ে বাংলাদেশের স্থান হয়েছে দশম। বাংলাদেশের স্কোর হয়েছে ২৬। বিশ্বের ১৮০ দেশের মধ্যে সমীক্ষাটি চালিয়েছিল বার্লিনের আন্তর্জাতিক সংস্থাটি। দুর্নীতির সূচক হিসাবে ০ থেকে ১০০-এর স্কেল নির্ধারণ করা হয়। ০ স্কোরকে সবচয়ে দুর্নীতিগ্রস্ত বলে ধরা হয়েছে।

কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে আছে ডেনমার্ক। ৮৭ স্কোর করে দ্বিতীয় স্থানে আছে ফিনল্যান্ড। তৃতীয় স্থানে রয়েছে দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। কম দুর্নীতিগ্রস্ত দেশগুলির তালিকায় প্রথম দশে স্থান করে নিয়েছেন কানাডা, নরওয়ের মতো দেশগুলি। প্রথম দশে স্থান হয়নি আমেরিকা ও ব্রিটেনের।