“বিজেপির সঙ্গে লড়াই চলবে”‘-তবে বাংলায় ফের একলা চলার ঘোষণা করলেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একলা চলার ঘোষণা করলেন। মালদায় এক জনসভায় তিনি বলেন, “বিজেপির সঙ্গে আমাদের লড়াই চলবে, আমার একাই লড়ব। বিজেপিকে কেউ যদি ভরতবর্ষে পরাস্ত করতে পারে, তা তৃণমূল কংগ্রেস।”
মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় জনসভায়
এর আগে বর্ধমানে সবার দিনও একই বার্তা দিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে তাঁকে কিছু বলা হয়নি, এই অভিযোগ তুলে তৃণমূল নির্বাচনে একাই লড়বে বলে ঘোষণা করেছিলেন তিনি। একইসঙ্গে তিনি জানিয়েছিলেন জাতীয়স্তরে যা সিদ্ধান্ত হবে, তা হবে ভোটের পর।
মালদায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পরপর দু’বার কংগ্রেস জিতেছে। কী করেছে? বরকতদা যখন ছিলেন কিছু করেছিলেন। বরকতদার পরিবার লড়ুক আমাদের আপত্তি নেই। কিন্তু বিজেপির সঙ্গে ফাইট একমাত্র তৃণমূলও পারবে, আর কেউ পারবে না।”
তিনি বলেন, “বৃষ্টি হয়েছিল অসময়ে, সেই কারণে আমরা ১২৫ কোটি টাকা চাষিদের দিয়েছি। অনেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন। যাঁরা এখনও বিধবা ভাতা পাননি, যাঁরা কন্যাশ্রী পাননি, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাননি, তাঁদের আবেদনের ভিত্তিতে আরও ১৩ লাখ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। ১ পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে।”
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মাথা তুলে দাড়ান, বাংলাই পথ দেখাবে দেশকে। যাঁরা দেশকে পথ দেখাতে পারে না, তাঁরা বড় বড় কথা বলে। মিথ্যের আশ্রয় নেয়। আর যাঁরা দেশকে পথ দেখাতে পারে তাঁরা কাজ করে। আমরা কথা কম বলি, কাজ করি। যাঁরা ১০০ দিনের কাজ করেও টাকা পাননি, আমি ২ তারিখ থেকে একটা ধরনা করছি, তাঁরা সেখানে গিয়ে জড়ো হন।”