OMG! চিতা বাঘের সঙ্গে বুনো শুয়োরের লড়াই! দেখে অবাক নেটিজেনরা, দেখুন ভাইরাল ভিডিয়ো

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন।

টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওটিতে দেখা যাচ্ছে,যে চিতা এবং বুনো শুয়োরের মধ্যে একটি বিপজ্জনক লড়াই চলছে। দুজনেই একে অপরকে শক্ত করে ধরে আছে। চিতাটি বুনো শুয়োরের ঘাড় ধরে যেতে দিচ্ছিল না এবং ওয়ার্থোগটি দেখে মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে যাচ্ছে।

কিন্তু দুজনেই একে অপরকে ছাড়তে রাজি নন। কিন্তু পরের মুহূর্তে যা হয় তা দেখলে অবাক হবেন। যুদ্ধের সময় বুনো শুয়োরের চতুরতার সঙ্গে লুকিয়ে পড়ার চেষ্টা করে। শুধু তাই নয়, বার বার চিতাটিকে তার বাড়িতে ঢোকার চেষ্টাও করে। যেন বুনো শুয়োর মরিয়া হয়ে চিতাটিকে তার গর্তের কাছে নিয়ে যেতে চায়৷