মাত্র ৬৭০ টাকায় মিলবে রাহুলের ভারত জোড়োর টি-শার্ট! জেনেনিন কী ভাবে সংগ্রহ করবেন?

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য দলটি ক্রাউড ফান্ডিং শুরু করেছে। শনিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাত্র ২ ঘণ্টায় ২ কোটি টাকা অর্থ সংগ্রহ হয়েছে।
কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন জানান, রাহুল গান্ধীর নেতৃত্বে এই যাত্রা চলবে ৬৭ দিন ধরে। যে কোনও ব্যক্তি সর্বনিন্ম ৬৭ টাকা বা ৬৭০ টাকা, ৬৭০০ টাকা, ৬৭০০০ টাকা বা ৬.৭ লাখ টাকা পর্যন্ত অনুদান দিতে পারেন।
তিনি আরও জানান, শনিবার ‘ডোনেট ফর জাস্টিস’ কর্মসূচি শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ২ কোটি টাকা অর্থ সংগ্রহ করা হয়েছে। কেউ যদি ৬৭০ টাকা বা তার বেশি অর্থ অনুদান স্বরূপ দান করেন তবে তার জন্য থাকছে বিশেষ উপহারও। তিনি পেয়ে যাবেন রাহুলের স্বাক্ষর করা একটি টি-শার্ট। আলাদা আলাদা সাইজে টি-শার্টগুলি উপলব্ধ। মোট পাঁচটি সাইজ থাকছে।
মাকেনের মতে, এর আগে কংগ্রেস পরিচালিত ‘দেশের জন্য দান’ অভিযানে এক মাসে ১৭ কোটি টাকারও বেশি অনুদান জমা পড়েছিল। তাঁর কথায়, “এই ধরনের প্রচারে উদ্দেশ্য কেবল অনুদান সংগ্রহই হয়, লোকসভা নির্বাচনের আগে কর্মী ও সমর্থকদের একতিত্র করাও।”
শনিবার সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ ও অজয় মাকেন বলেন, “আমরা জনসংযোগ যাত্রা শুরু করেছি। ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য ক্রাউড ফান্ডিং শুরু করেছি আমরা। মাত্র ২ ঘণ্টাতেই জমা পড়েছে ২ কোটি টাকা অনুদান। ভারত জোড়ো যাত্রার সময়ও কংগ্রেস সমর্থকরা ১৭ কোটি টাকা অনুদান দিয়েছিলেন। পদযাত্রায় রাহুল গান্ধীকে কিলোমিটার প্রতি ২০ টাকা ১০০ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়েছে। এই ভাবে মাত্র ২ ঘণ্টায় সংগ্রহ হয়েছে ২ কোটি টাকা।”
#WATCH | Delhi: Congress leaders Ajay Maken and Jairam Ramesh, among others, address a press conference on the crowd-funding figure for the Congress party for the upcoming Lok Sabha elections, which is expected to cross the Rs 20 crore mark today. pic.twitter.com/SFDePmWYds
— ANI (@ANI) January 27, 2024
উপহারে আর কী কী?
জানা গিয়েছে, যাঁরা ৬৭ হাজার টাকার বেশি অনুদান দেবেন তাঁদের ভারত জোড়ো ন্যায় যাত্রার টি-শার্ট, ব্যাজ ও ব্যান্ডের গিফট দেওয়া হবে। এছাড়া যে কোনও আর্থিক অনুদান দিলেই উপহার হিসেবে দেওয়া হবে রাহুল গান্ধীর সই করা চিঠি। সঙ্গে মিলবে একটি সার্টিফিকেট। অনুদান দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলবে এই চিঠি ও সার্টিফিকেট। যিনি অনুদান দেবেন তাঁর নামও লেখা থাকবে চিঠিতে। হিন্দি অথবা ইংরেজি যে ভাষায় চিঠি পেতে ইচ্ছুক ব্যক্তি, তাঁকে সেই ভাষাতেই চিঠি দেওয়া হবে।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য দলটি ক্রাউড ফান্ডিং শুরু করেছে। মাত্র ২ ঘণ্টায় ২ কোটি টাকা অর্থ সংগ্রহ করে দলটি বেশ আশাবাদী। কংগ্রেস নেতারা মনে করছেন, এই যাত্রা দলের কর্মী ও সমর্থকদের মধ্যে একতা বৃদ্ধিতে সহায়ক হবে।