মহিলা যাত্রীদের নিয়ে ছুটবে AC ট্রেন, নূন্যতম ভাড়া ২৫ টাকা? প্রকাশ্যে এলো রেলের বড় আপডেট

শুভসংবাদ! অবশেষে আজ, ২৮ জানুয়ারি থেকে শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনে এসি কামরা চালু হচ্ছে। পূর্ব রেলের তরফে আজ সকালে এক বিবৃতিতে এই ঘোষণা করা হয়েছে।
প্রথম শ্রেণির এই কামরাটি যুক্ত করা হবে মাতৃভূমি লোকালে। রানাঘাট থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে এই লোকালটি ছাড়বে। স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার এই লোকালটির উদ্বোধন করবেন।
প্রাথমিকভাবে আপাতত রানাঘাট-শিয়ালদা শাখার দুটি মাতৃভূমি লোকালে প্রথম শ্রেণির কামরা যুক্ত করা হবে। তবে ভবিষ্যতে অন্যান্য রুটেও এই কামরা যুক্ত করার পরিকল্পনা রয়েছে পূর্ব রেলের।
এই নতুন লোকালে যাত্রীরা কী কী সুযোগ-সুবিধা পাবেন? শোনা যাচ্ছে, বসার আসন বদলানো হবে এই ট্রেনে। গদি দেওয়া হবে এই প্রথম শ্রেণির কামরায়। আঁকা থাকবে নানা ধরণের ছবি।
ভাড়ার বিষয়ে পূর্ব রেলের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও অফিশিয়াল বিবৃতি জারি করা হয়নি। তবে গত নভেম্বরে যে ভাড়ার তালিকা দেওয়া হয়েছিল তাতে শিয়ালদা থেকে কল্যাণী রুটের ভাড়া নির্ধারিত করা হয়েছিল ৯০ টাকা। তবে রানাঘাট-শিয়ালদার দূরত্ব বেশি হওয়ায় এই রুটের ভাড়া খানিকটা বাড়বে বলেই আন্দাজ করা হচ্ছে।
শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনে এসি কামরা চালু হওয়ায় যাত্রীদের জন্য একটি বড় সুবিধা হবে। বিশেষ করে কর্মজীবী ও শিক্ষার্থীদের জন্য এই সুবিধাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।