BigNews: বগটুইকাণ্ডে হলো হুলিয়া জারি, ৩ জনের নামে গ্রামে নোটিশ CBI-এর

২০২২ সালের ২১ মার্চ বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখ হত্যাকাণ্ডের পর অগ্নিসংযোগ করে ১০ জনকে হত্যার ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে হুলিয়া জারি করেছে সিবিআই।

হুলিয়া জারি করা তিন অভিযুক্ত হলেন রোহন শেখ, মারফত শেখ এবং খুশিল শেখ। রোহন শেখ বগটুইকাণ্ডে গ্রেফতার ও সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত লালন শেখের ছেলে। মারফত শেখ নিহত ভাদু শেখের বাবা।

সিবিআই-এর নোটিশে বলা হয়েছে, আগামী ৩০ জানুয়ারি রামপুরহাট মহকুমা আদালতের এসিজেএম-এর এজলাসে হাজির হতে হবে তিন অভিযুক্তকে।

বগটুই গণহত্যাকাণ্ডের তদন্তে সিবিআই এই তিন অভিযুক্তের নাম উঠে আসে। লালন শেখকেও এই ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে ধরা হয়েছিল। তবে সিবিআই হেফাজতে থাকাকালীনই রহস্যজনকভাবে লালন শেখের মৃত্যু হয়।

হুলিয়ার পর বগটুইকাণ্ড নিয়ে ফের একবার চাঞ্চল্য ছড়িয়েছে।