BigNews: সবুজ সাথী নিয়ে বড় নির্দেশ সরকারের, BIG STEP নিলো নবান্ন

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের স্কুলে যাতায়াতের জন্য সুবিধার্থে সবুজ সাথী প্রকল্পের অধীনে সাইকেল বিতরণ করা হয়। এই প্রকল্পের আওতায় নবম শ্রেণিতে ওঠা পড়ুয়ারা সাইকেল পাওয়ার সুযোগ পায়।

সম্প্রতি, রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা জেলা প্রশাসকদের কাছে একটি নির্দেশিকা পাঠিয়েছেন। এই নির্দেশিকায় আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সবুজ সাথী প্রকল্পের অধীনে সাইকেল বিতরণ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, জেলাস্তরে এখনও তিন লাখ সাইকেলের পার্টস ফিট করা বাকি রয়েছে। এই পার্টস ফিট করার জন্য প্রতিদিন ৩০ হাজার সাইকেল ফিট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব না হয়, তাহলে স্থানীয় কর্মীদের নিযুক্ত করে এই কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সাইকেল ফিটিংয়ের পর তা স্কুলে স্কুলে পাঠানোর ক্ষেত্রে যাতে কোনও গড়িমসি না হয় সেই দিকেও জেলা কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সবুজ সাথী প্রকল্পের অধীনে ইতিমধ্যেই এক কোটি ১০ লাখের বেশি সাইকেল বিতরণ করা হয়েছে। চলতি বছর আরও ১১ লাখ সাইকেল বিতরণ করার পরিকল্পনা রয়েছে।