“আর কিছুক্ষণের মধ্যেই ইস্তফা দেবেন নীতীশ!”-মুখ খুললেন এবার সুশীল মোদী

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শনিবারই ইস্তফা দিতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে বিহারের মহাগঠবন্ধ জোট ভেঙে যেতে পারে। রবিবার NDA জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে পারেন নীতীশ কুমার।
গত কয়েকদিন ধরেই JDU এবং RJD-র মধ্যে সমস্যা ক্রমশই বাড়ছিল। ঝামেলায় এতটাই চরমে পৌঁছয় যে লালু প্রসাদ যাদবেপ মেয়ে রোহিনী আচার্য গত ২৫ জানুয়ারি এক্স হ্যান্ডেলে নীতীশ কুমারকে খোঁচা দিয়ে একটি পোস্ট করেন। তার আগে অবশ্য বিহারের মুখ্যমন্ত্রীও পরিবারতন্ত্র নিয়ে মন্তব্য করেছিলেন। রাজনৈতিক কারবারিদের অনুমান, নীতীশকে উদ্দেশ্য করেই লালুকন্যা রোহিনীর পোস্টটি ছিল।
এদিকে, শনিবার পর পর রাজনৈতিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সমস্ত বিধায়কদের নিয়ে জরুরিভিত্তিতে বৈঠকে বসতে চলেছে RJD। পটনায় সেই মিটিংটি হবে বেলা ১টা নাগাদ। এরপর বিকেল ৪টের সময় উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বাসভবনে বৈঠকে বসবে BJP-র বিহার নেতৃত্ব। উপস্থিত থাকবেন বিহারে BJP-র সভাপতি বিনোদ তাওদে।
নীতীশ কুমারের ইস্তফার গুঞ্জন নিয়ে রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইন্ডিয়া জোটে ভাঙন ধরার সম্ভাবনাও তৈরি হয়েছে।