ফ্রান্সে ভারতীয় পড়ুয়াদের জন্য সুখবর, বড় ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের

ফ্রান্সে পড়াশোনার সুযোগ বাড়ছে ভারতীয় পড়ুয়াদের জন্য। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ শুক্রবার ভারত সফরের সময় এই ঘোষণা করেছেন। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে ভারতীয় পড়ুয়াদের জন্য ফ্রান্সে ৩০ হাজার ভিসা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে ফ্রান্সে ভারতীয় পড়ুয়াদের সংখ্যা প্রায় ১৪ হাজার। ম্যাক্রঁর এই ঘোষণার ফলে তাদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

ফ্রান্সে পড়াশোনার জন্য ভারতীয় পড়ুয়াদের আগ্রহ বাড়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হল ফ্রান্সের বিশ্বমানের শিক্ষাব্যবস্থা। ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং বিশ্বের মধ্যে ভালো অবস্থানে রয়েছে। এছাড়াও, ফ্রান্সের সংস্কৃতি ও জীবনযাত্রার মানও ভারতীয় পড়ুয়াদের কাছে আকর্ষণীয়।

ফ্রান্স সরকার ভারতীয় পড়ুয়াদের জন্য আরও কিছু পদক্ষেপ নিয়েছে। ২০১৮ সালে ক্যাম্পাস ফ্রান্স নামে একটি পোগ্রাম চালু করা হয়। এই পোগ্রামের মাধ্যমে আগ্রহী পড়ুয়াদের তথ্য ও সহায়তা প্রদান করা হয়ে থাকে।

ম্যাক্রঁর এই ঘোষণা ভারত ও ফ্রান্সের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।