অক্সিজেন মাস্ক খুলে বিড়ি ধরালেন শ্বাসকষ্টে ভোগা রোগী! তারপর …..যা ঘটল ?

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এক রোগী। তবে নেশার টানে হাসপাতালের শয্যায় বসে অক্সিজেন মাস্ক খুলে বিড়ি ধরায় ওই রোগী। এতে হাসপাতালের বেডে আগুন লেগে তার মুখ পুড়ে যায়। ভারতের উত্তর ২৪ পরগনার হাবড়ার সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটেছে।
শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন উত্তর ২৪ পরগনার হাবড়া হাটথুবা ঘোষপাড়া এলাকার মাঝবয়সী অরুণা অধিকারী। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রোববার গভীর রাতে হাসপাতালের বেডে বসে অক্সিজেন মাস্ক খুলে বিড়ি ধরান তিনি, সঙ্গে সঙ্গে এতে হাসপাতালে আগুন ধরে যায়। ভয় পেয়ে পাশের বেডের রোগীরা চিৎকার শুরু করেন। চিৎকার-চেঁচামেচিতে কর্তব্যরত নার্সরা ছুটে আসেন। তবে ততক্ষণে মুখ পুড়ে যায় ওই নারী রোগীর। পরে আগুন নিভিয়ে তাকে চিকিৎসা দেয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়।
সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, এ ঘটনায় সরকারি হাসপাতালের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবে হাসপাতালের শয্যায় থেকে একজন রোগী ধূমপান করলেন, কীভাবে তার কাছে দেশলাই কাঠির মতো দাহ্য জিনিস ছিল, সেটাও কৌতূহলের। অন্যান্য রোগী পরিজন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন।
এ ঘটনা প্রসঙ্গে হাবড়া পৌরসভার চেয়ারম্যান ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নারায়ণ সাহার বলেন, সম্পূর্ণ ঘটনাটি শুনেছি। খোঁজখবর নেয়া হবে। কীভাবে হাসপাতালের ভিতরে ধূমপান করার ‘জিনিসপত্র’ গেল তদন্ত করে দেখা হবে।