BigNews: ১০ বছরে ১০০০ কোটির দুর্নীতি! ED ‘কীর্তি’ ফাঁস হতেই শংকর বললেন, ‘ভগবান বিচার করবেন’

বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যকে রেশন দুর্নীতি মামলায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালত। শনিবার তাকে আদালতে হাজির করা হয়েছিল।

আদালতে শংকর আঢ্য নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি এই দুর্নীতির সঙ্গে জড়িত নই। ভগবান বিচার করবেন।”

ইডির দাবি, গত দশ বছরে হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল হয়েছে শংকর আঢ্যের মাধ্যমে। ইতিমধ্যেই, শংকরের সিএ অরিবিন্দ সিংকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি। তার কাছ থেকেও নাকি একাধিক চাঞ্চল্যকর নথি উদ্ধার হয়েছে।

ইডির দাবি, শংকরের ফোরেক্স-সহ চারটি সংস্থার মাধ্যমে অরবিন্দ সিং ৩৫০ কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করেছেন। প্রায় ১১৭ কোটি টাকার বদল হয়েছে হীরামতি এক্সপোর্ট নামক একটি সংস্থার মাধ্যমে।

শংকর আঢ্যর আইনজীবী দাবি করেন, “ইডি এফিডেভিট দিয়ে বলুক এত কোটি টাকার যোগ পাওয়া গিয়েছে বা বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করা হয়েছে।”

শংকর আঢ্যকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছে

শনিবার আদালতের নির্দেশের পর শংকর আঢ্যকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছে। এই জেলে আগে থেকেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও মানিক ভট্টাচার্য।