দিঘায় যাওয়ার আগে জেনে নিন এই নতুন নিয়ম, না মানলেই খেয়ে যাবেন কেস?

পায়ের তলায় সর্ষে বাঙালির শর্ট ট্রিপ মানেই দিঘা, মন্দারমনি, তাজপুর। তবে বিগত কয়েক বছর ধরে এই পর্যটন কেন্দ্রগুলির নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। অপরাধমূলক কাজের প্রবণতা বেড়ে যাওয়ায় এবার থেকে হোটেল বুকিংয়ে কড়াকড়ি করছে প্রশাসন।
নতুন নিয়ম অনুযায়ী, হোটেলগুলিকে তাদের সমস্ত নথি প্রশাসনের কাছে জমা দিতে হবে। এরপর সেই নথিগুলি ‘অতিথি’ পোর্টালে আপলোড করতে হবে। এই পোর্টালটি পুলিশ মনিটর করবে।
একই সাথে চালু হয়েছে জুনপুট উপকূল থানা। থানা উদ্বোধন করেছেন এডিজি অ্যান্ড আইজিপি পশ্চিমাঞ্চল ত্রিপুরারি অথর্ভ।
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, “অতিথি পোর্টাল চালু হলে দিঘা-মন্দারমনি সহ সমস্ত পর্যটন কেন্দ্রের নিরাপত্তা জোরদার হবে। হোটেল মালিকরা যদি কোনও রকম কারচুপি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
নতুন নিয়মগুলি দিঘা-মন্দারমনির নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।