রাম মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীর কর্মসূচি পরিবর্তন! কেন আচমকা সূচি বদল?

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু, উত্তর ভারতে কনকন ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে তাঁর কর্মসূচি পরিবর্তন করা হয়েছে।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী একদিন আগেই পৌঁছে যাবেন অযোধ্যায়। অর্থাৎ রাম জন্মভূমিতে নমো পৌঁছবেন আগামী ২১ জানুয়ারি, রবিবার। ইতিমধ্যেই তাঁর নয়া কর্মসূচি নির্ধারিত হয়েছে।
ঘন কুয়াশার কারণে একের পর এক বিমান বাতিল হচ্ছে গোটা দেশে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ২২ জানুয়ারির অনুষ্ঠান নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না কর্তৃপক্ষ। ফলে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকেও নয়া কর্মসূচি নেওয়া হয়েছে বলে খবর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জানুয়ারি দুপুরে অযোধ্যায় পৌঁছাবেন। এরপর তিনি রাম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন এবং রামলালার কোলে করে নিয়ে যাবেন।
দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিটের শুভক্ষণে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। এই অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার আরাধনা করবেন।