রঞ্জি ট্রফি: শামস মুলানির অসামান্য বোলিংয়ে মুম্বইয়ের দারুণ জয়, বড় ধাক্কা অন্ধ্রপ্রদেশের

চলতি রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের কাছে ১০ উইকেটে হেরে গেল অন্ধ্রপ্রদেশ। এই ম্যাচে মুম্বইয়ের হয়ে শামস মুলানি অসামান্য বোলিং করেন। তিনি ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। মুম্বইয়ের ব্যাটিংয়ে ভূপেন লালওয়ানি, তনুশ কোটিয়ান ও মোহিত অবস্থি ভালো খেলেন।

চতুর্থ দিনের খেলায় অন্ধ্রপ্রদেশ প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয়। মুম্বই মাত্র ১৬ ওভারে বিনা উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়।

মুলানির এই পারফরম্যান্সের পর তিনি জাতীয় দলে সুযোগ পাওয়ার আশাবাদী। তিনি বলেন, “আমার বরাবরই স্বপ্ন রয়েছে নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমার প্রধান লক্ষ্য নিজের দলের হয়ে পারফর্ম করা এবং সবটুকু দিয়ে দেওয়া মাঠে। জাতীয় দলে জায়গা নিয়ে এই মুহূর্তে আমি কিছু ভাবছি না। শুধু নিজের খেলার উপর মনোযোগ দিচ্ছি। কারণ নির্বাচন বিষয়টা আমার হাতে নেই ওটা পুরোপুরি নির্বাচকদের হাতে।”

মুম্বইয়ের এই জয়ের ফলে তারা ‘গ্রুপ বি’র শীর্ষে উঠে আসে। তাদের দুই ম্যাচে ১৪ পয়েন্ট।