উড্ডয়নের আগে বিমান থেকে লাফিয়ে পড়লেন যাত্রী, তারপর যা….ঘটলো ?

উড্ডয়নের আগে বিমানের কেবিনের দরজা খুলে লাফ দিয়েছেন এক যাত্রী। এতে বেশ আঘাত পান তিনি।
সোমবার (৮ জানুয়ারি) কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। এয়ার কানাডার ফ্লাইটটি টরেন্টো থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল।

সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট এসি০৫৬-এর ওই যাত্রী স্বাভাবিকভাবে বিমানে উঠেন। কিন্তু পরে সিটে বসার পরিবর্তে কেবিনের দরজা খুলে লাফ দেন তিনি। যার ফলে প্রায় ২০ ফুট থেকে রানওয়ের পিচের ওপরে পড়ে আহত হন। এই ঘটনার পর দ্রুতই ঘটনাস্থলে আঞ্চলিক পুলিশ এবং অন্যান্য জরুরি পরিষেবাগুলো আসে।

এয়ার কানাডার একজন মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওই যাত্রী কেন লাফ দিলেন বা কতটা আহত হয়েছেন, সে সম্পর্কে কিছু জানাননি তিনি।

ফ্লাইটরাডার ওয়েবসাইটে বলা হয়েছে, এ ঘটনায় টরন্টো থেকে দুবাই যাওয়ার ফ্লাইটটি প্রায় ছয় ঘণ্টা দেরিতে ছেড়েছিল।

উল্লেখ্য, এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বার যাত্রীর অস্বাভাবিক আচরণে এয়ার কানাডার ফ্লাইট বিলম্বিত হওয়ার ঘটনা ঘটলো। এর আগে গত ৩ জানুয়ারি এয়ার কানাডার বিমানে একটি পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় ১৬ বছর বয়সী এক যাত্রী। অস্বাভাবিক পরিস্থিতির ফলে ওই বিমান তিন ঘণ্টা দেরিতে উড্ডয়ন হয়। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এয়ার কানাডার বিমান থেকে লাফ দিলেন এক যাত্রী।

এয়ার কানাডার মুখপাত্র বলেছেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে, আমাদের সমস্ত অনুমোদিত বোর্ডিং এবং কেবিন অপারেটিং পদ্ধতি অনুসরণ করা হয়েছে। আমরা ঘটনার পর্যালোচনা চালিয়ে যাচ্ছি।’