বিশেষ: মাত্র ২৭টি টিকিট কিনলেই জেতা যাবে লটারি, জেনেনিন কীভাবে?

দুই ব্রিটিশ গণিতবিদ মার্কিন লটারি জেতার একটি পদ্ধতি বের করেছেন। আপনাকে মাত্র ২৭টি টিকিট কিনতে হবে, তাতেই জিততে পারেন ৪৫ মিলিয়ন ডলার। এরই মধ্যে তাদের এই আবিষ্কার বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে গেছে।

২০২৩ সালের জুলাই মাসে ডেভিড স্তুয়ার্ট এবং ডেভিড কাশিং নামক ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের এই দুই গণিতবিদ এই পদ্ধতি বের করেছেন। তারা আপনাদের জ্যাকপট জেতার নিশ্চিত বার্তা দিতে পারে না। তবে তারা জানিয়েছেন, কম সংখ্যক টিকিট কিনেও লটারিতে জয় নিশ্চিত করা যায়।

এই গবেষণার গবেষকরা জানিয়েছেন, ‘ব্রিটেনের জাতীয় লটারিতে ব্যক্তিরা ১ থেকে ৫৯ এর মধ্যে তাদের পছন্দের ৬টি নম্বর বাছতে পারেন। ড্রয়ের সময় ১ থেকে ৫৯ এর মধ্যে কোনোরকম রিপ্লেসমেন্ট ছাড়া ৬টা বল এমনি বেছে নিতে হবে। প্রাইজ তিনিই পাবেন যিনি এই ছয়টি বেছে নেয়া বলের মধ্যে অন্তত দুটি বলকে ম্যাচ করাতে পারবেন। আমরা ২৭টি টিকিট বেছেছি, যা একটি প্রাইজ নিশ্চিত করে যেখানে ৪৫,০৫৭,৪৭৪ ড্র হতে পারে। তবে আমরা দেখেছি যে ২৭ হচ্ছে সব থেকে কম সংখ্যক টিকিট যার থেকে লটারি জেতা সম্ভব। ২৬টা দিয়ে কিন্তু হবে না।’

কিন্তু এই কম্বিনেশন কী হবে? এটার জন্য গণিতবিদরা একটি ম্যাথেমেটিক্যাল পদ্ধতি বের করেছেন যেটাকে তারা ফাইনাইট জিওমেট্রি বলছেন। এখানে তারা ১ থেকে ৫৯ নম্বর পর্যন্ত সংখ্যাগুলোকে জোড়ায় বা তিনটি হিসেবে সাজান বিভিন্ন জিওমেট্রিক শেপে। বলাই বাহুল্য প্রতিটি নম্বরের সেট একটি লাইনে লিংক করা যেখানে ৬টা সংখ্যার একটি সিকোয়েন্স তৈরি হবে এবং যা একটি লটারির টিকিটকে বোঝাবে।

তাহলে কি ভাবছেন, আপনিও এই পদ্ধতিতে লটারি জেতার ট্রাই করে দেখবেন নাকি?