ঘুমালে লালায় বালিশ ভিজছে আপনারও, কীভাবে বন্ধ করবেন? দেখেনিন

শিশুরা ঘুমালে মুখ থেকে লালা পড়ে— এটা অনেকটাই স্বাভাবিক! কিন্তু বড়দের ক্ষেত্রে যদি এমন হয় তা হলে বিষয়টি চিন্তার। ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়লে অনেক সময় লজ্জায় পড়তে হয়। বিশেষ করে যখন সকালে ঘুম ওঠে যখন দেখা যায়— লালায় ভিজে গেছে বালিশ। আসুন জেনে নিই মুখ থেকে লালা পড়ার সমস্যা সমাধানে কি করবেন?

আপনার কি দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস আছে? থাকলে এই অভ্যাস বাদ দিতে হবে। কারণ মুখের ভেতর হাত দিলে বা নখ কামড়ালে তাপমাত্রা ও আর্দ্রতা কমে গিয়ে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। এ কারণে মুখ থেকে লালা পড়তে পারে। নখ কাটা বন্ধ করলেই লালা পড়া অনেকটা কমে যাবে।

অনেক সময় দাঁতের ফাঁকে খাদ্যকণা জমে লালা পড়ার সমস্যা হতে পারে। কারণ দাঁত অসুস্থ হলে এই সমস্যা দেখা দেয়। মুখের আলসারের কারণেও মুখে থুতু বেরিয়ে যায়। ঘুমানোর পরে এই থুতু তখন লালা আকারে বের হয়। এ ধরনের সমস্যা সমাধানে চিকিৎসকের পরামর্শ নিন।

শরীরে অতিরিক্ত ক্লান্তি থাকলে, মস্তিষ্কের বেশি ব্যবহার করলে অথবা কিছু ওষুধ খাওয়ার কারণে ঘুমের সময় মস্তিষ্ক ভুল সংকেত পাঠাতে পারে। এর ফলে মুখে থুতু বেড়ে লালা পড়তে পারে। এ কারণে বিশেষজ্ঞরা প্রতিদিন নির্দিষ্ট সময়ে পরিমিত খাওয়া, ভিটামিন সি’সহ পুষ্টিকর খাবার খাওয়া এবং বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।

ঠাণ্ডার জন্য মুখ থেকে লালা পড়তে পারে। আবার ঘুমের ভুল ভঙ্গিও এর জন্য দায়ী হতে পারে। অনেকে টেবিলে মাথা রেখে চেয়ারে ঘুমিয়ে পড়েন। এ অবস্থায় সহজেই লালা পড়তে পারে। আবার অনেক সময় বালিশেও ঠিক ভঙ্গিতে ঘুমানো হয় না। তাই এদিকে খেয়াল রাখতে হবে। সঠিক ভাবে ঘুমালে লালা পড়া কমে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *