বিশেষ: আজ উদাস দিবস, তাই আজ চাইলেই আজ উদাস হতে পারেন, জেনেনিন দিনটির গুরুত্ব

আজ ২৫ নভেম্বর (শনিবার), উদাস দিবস। টমাস ও রুথ রয় নামের এক মার্কিন দম্পতির হাত ধরে দিবসটির পথ চলা শুরু হয়। উদাস মানুষের উদাসীনতাকে উদ্‌যাপনের জন্যই মূলত এমন দিনের প্রবর্তন করেন তারা।

প্রেমে ব্যর্থতা আবার নতুন প্রেমে জড়ানো, পরীক্ষায় ভালো ফল, প্রত্যাশিত চাকরিপ্রাপ্তি- এসবের কিছুই উদাস মানুষকে স্পর্শ করে না। আবার আসন্ন ভয়ংকর বিপদ, প্রাণঘাতী রোগ, প্রিয় বিচ্ছেদ, এমনকি পরিজনের মৃত্যুতেও দারুণ রকম নির্লিপ্ত থাকেন তারা। চূড়ান্ত ব্যর্থতা, আকাঙ্ক্ষিত স্বপ্নের মৃত্যু বা সমূহ ধ্বংসের কিনারে দাঁড়িয়েও তুড়ি মেরে তারা বলে উঠতে পারেন, ব্যাপার না! তাদের কেউ কেউ হয়তো বৈশিষ্ট্যগতভাবে উদাসীনতা নিয়ে জন্মান। আবার কেউ যাপিত জীবনের চক্করে পড়ে এমন হয়ে ওঠেন।

জীবন-জগতের প্রতি এই চরম ঔদাসীন্য ভালো নাকি ভালো নয়, তা হয়তো তর্কসাপেক্ষ। কিন্তু মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের এই দিককে তো অস্বীকারের উপায় নেই। ভালো-মন্দের কাঠগড়ায় দাঁড় করিয়ে উদাসীন মানুষটিকে বাতিল করে দেওয়ার উপায়ও নেই। তাই চাইলে আপনিও তাদের সঙ্গে তাল মিলিয়ে পালন করতে পারেন উদাস দিবসটি।

সূত্র: ডেজ অব দ্য

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *