স্বামীর যে কাণ্ডে পায়ের চটি ছুড়ে মারলেন অঙ্কিতা লোখান্ডে

অঙ্কিতা লোখন্ডে ও তার স্বামী ভিকি জৈনের দাম্পত্য যেন দিন দিন তিক্ততায় রূপ নিচ্ছে। সালমান খানের রিয়েলিটি শো বিস বসে এই জুটির দারুণ কিছু মুহূর্ত দেখতে পাবেন বলে আশা করেছিলেন ভক্তরা। তবে ঘটল তার ঠিক উল্টোটা। নিজের রাগ সামলাতে না পেরে স্বামীকে ক্যামেরার সামনেই পায়ের চটি ছুড়ে মারেন অঙ্কিতা। হঠাৎ কী এমন হলো যে ভিকি জৈনর ওপর এমনভাবে মেজাজ হারালেন তিনি?

সম্প্রতি আইনজীবী সানা রইসের সঙ্গে বেশির ভাগ সময় কাটাতে দেখা গেছে ভিকিকে। শুধু তাই নয়, বেশ কয়েকবার একান্তে সানার হাত ধরতে দেখা গেছে তাকে। স্বামীর এমন কাণ্ডের কারণেই কি মেজাজ হারিয়ে একেবারে পায়ের চটি খুলে মারলেন অঙ্কিতা! আসলে এমন সন্দেহ করছিলেন অনেকে।

তবে না, শুধুই সানার কারণে নয়, রয়েছে অন্য কারণও। এই মুহূর্তে বিগ বসের খেলার নিয়ম অনুযায়ী অঙ্কিতা এক ঘরে রয়েছেন, ভিকি রয়েছেন অন্য ঘরে। ভিকি এবং আরও এক প্রতিযোগী খানজাদি নাকি ইশা মালব্যের খাবার খেয়ে নিচ্ছেন। যদিও ভিকি ও খানজাদি দুজনেই ইশার এমন অভিযোগ উড়িয়ে দেন। সেই মুহূর্তে ময়দানে নামেন অঙ্কিতা।

তিনিও বলতে শুরু করেন, ইশার খাবার নাকি খানজাদি খেয়ে নিয়েছেন। এমন সময় মজার ছলেই অঙ্কিতাকে পেছন থেকে জাপটে ধরেন ভিকি। তাতেই মেজাজ হারান অভিনেত্রী, স্বামীকে পায়ের চটি খুলে মারেন তিনি।

এদিকে, ভিকির সঙ্গে যত দূরত্ব বাড়ছে অঙ্কিতার, সাবেক প্রেমিক সুশান্ত সিং রাজপুতকে নিয়ে আরও বেশি কথা বলছেন। তাদের প্রেম থেকে শুরু করে বিচ্ছেদ— সব নিয়েই অন্য প্রতিযোগীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন তিনি। এমনকি, সুশান্তের কথা বলতে গিয়ে একাধিকবার চোখে জলও এসেছে তার। অঙ্কিতা ও তার স্বামীর এমন মতানৈক্য দেখে অনেকেই মনে করছেন হয়ত বিয়েটাই আর টিকবে না তাদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *