Jokes: “৩০ বছরের জীবন”-এক নজরে পড়েনিন আজকের সেরা জোকস

মাঝবয়সী এক নারীর অস্ত্রোপচার চলছে। ঈশ্বর এসে বসলেন তার পাশে। তিনি ঈশ্বরকে জিজ্ঞেস করলেন, ‘আমি কি মারা যাচ্ছি?’
জবাবে ঈশ্বর বললেন, ‘না, তোমাকে আরো ৩০ বছরের জীবন দেওয়া হলে।’
সুস্থ হয়েই ওই নারী সিদ্ধান্ত নিলেন, যা করার দ্রুত করতে হবে। হাসপাতাল ছাড়লেন না তিনি। ফের ছুটলেন ডাক্তারের কাছে। চুল প্রতিস্থাপন করলেন, বিশেষ ইনঞ্জেকশন নিয়ে ঠোঁট দুটো আরও মোটাসোটা বানালেন, ত্বকের রং বদলালেন। খাটো পোশাকে তাকে অসাধারণ দেখাচ্ছিল। হাসপাতাল থেকে বেরিয়ে হনহন করে হাঁটা ধরলেন। রাস্তা পার হচ্ছিলেন। অমনি একটা গাড়ি এসে চাপা দিল তাকে। মারা গেলেন ওই নারী।
স্বর্গে গিয়ে তিনি ঈশ্বরের কাছে অভিযোগ করলেন, ‘আপনি বলেছিলেন, আমি আরও ৩০ বছর বাঁচবো।’
ঈশ্বর বললেন, ‘হ্যাঁ, ঠিকই তো বলেছিলাম।’
‘এত তাড়াতাড়ি আপনার ত্রিশ বছর শেষ হয়ে গেল,’ প্রশ্ন নারীর।
কাঁধ ঝাঁকালেন ঈশ্বর। বললেন, ‘আমি তোমাকে চিনতে পারিনি মা।’
নতুন মোটরসাইকেল কিনেছে বান্টি। দারুণ ছোটে এই বাইক। বন্ধু রন্টিকে পেছনে বসিয়ে ফাঁকা রাস্তায় বাইক চালাচ্ছে সে।
রন্টি: এত জোরে চালাস না ভাই, আমার খুব ভয় লাগছে। চারপাশ দিয়ে কেমন সব হুশ হুশ করে পেরিয়ে যাচ্ছে। যদি ছিটকে পড়ে যাই।
বান্টি: তা হলে আমার মতো চোখ বন্ধ করে রাখ। দেখবি আর কোনো ভয়ই লাগছে না।