SPORTS: ‘ভারতের দুর্ভাগ্য’-ফাইনাল হারতেই কটাক্ষ পাকিস্তানের ক্যাপ্টেন শাহিন আফ্রিদির

ভারতকে হারিয়ে ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ট্রফি ছোঁয়ার স্বপ্ন অধরাই থেকে গেল রোহিত-বিরাটদের। ম্যাচ হারতেই এই নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না পাকিস্তানি ক্রিকেটাররা।
সোমবার ভোররাতে ভারতের হার নিয়ে এক্স হ্যান্ডেলে কটাক্ষ ছুড়ে দেন পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। সেখানে তিনি লেখেন, “বিশ্ব চ্যাম্পিয়ান হওয়ার জন্য অস্ট্রেলিয়াকে অনেক অনেক শুভেচ্ছা। ফাইনালে অবশ্যই ভালো টিম হিসেবে খেলেছে ক্য়াঙারু ব্রিগেড।”
এর পরই টিম ইন্ডিয়ার প্রসঙ্গ তোলেন পাক ক্যাপ্টন। “ভারতের দুর্ভাগ্য যে তাঁরা টুর্নামেন্ট জিততে পারল না। কিন্তু ওরা গোটা টুর্নামেন্ট দুর্দান্ত খেলেছে।” সোশাল মিডিয়ার পোস্ট লেখেন শাহিন শাহ আফ্রিদি।
শাহিন আফ্রিদির পাশাপাশি ফাইনালে টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের কড়া সমালোচনা করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিও। তিনি বলেন, “অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরেই ফাইনালে ডুবেছেন বিরাট-রোহিতরা।”
যদিও প্রাক্তন ও বর্তমান পাক ক্রিকেটারদের এই খোঁচা মানতে নারাজ ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। তিনি বলেন, “এই টুর্নামেন্টে ভারত যে ক্রিকেটটা খেলেছে তা অবিশ্বাস্য। রোহিত ও তাঁর টিমকে সেলাম। অস্ট্রেলিয়া বিশ্বের সেরা দল এটা কখনই মানব না।”
ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, ফাইনালে হারের বেদনায় কাতর ভারতীয় ক্রিকেটার ও সমর্থকরা।