SPORTS: ‘ম্যাচ হারলেও তোমরাই দেশের গর্ব’, বিরাট-রোহিতদের জন্য বার্তা দিলেন শাহরুখ

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৩ সালের রবিবার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতে নেয়। ফাইনালে ৫৪ রানে আউট হয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। মাঠ ছাড়ার সময় তার চোখে জল দেখা গিয়েছিল।

১২ বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ভারতবাসী বুক বেঁধেছিল। কিন্তু, হলদে আভায় ফ্যাকাশে নীল। রবিবাসরীয় দুঃস্বপ্নের কাণ্ডারী অস্ট্রেলিয়া। অনুষ্কা শর্মাকে জাপটে ধরে হারের যন্ত্রণা লুকানোর চেষ্টা করেছেন কিং কোহলি।

বিশ্বকাপ ফাইনালে হারলেও ভারতীয় ক্রিকেট টিমের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারা। করিনা কাপুর, অজয় দেবগণ, সোনালি বেন্দ্রে, সুনীল শেট্টিসহ অনেকেই টিম ইন্ডিয়ার চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

বলিউড তারকা শাহরুখ খান সমাজমাধ্যমে লেখেন, “পুরো টুর্নামেন্টে ভারতীয় দল যেভাবে খেলেছে তা অত্যন্ত সম্মানের। তাঁদের দৃঢ় মনোভাব ও খেলার প্রতি একগ্রতা প্রশংসনীয়। খেলার দুনিয়ায় হার-জিত তো থাকবেই। খারাপ দিন আসতেই পারে। দুর্ভাগ্যবসত সেটা অজই এসেছে। তবু বলব অসংখ্য ধন্যবাদ টিম ইন্ডিয়া। ক্রিকেটের দুনিয়ায় আমাদের দেশ ভারতের যে অবদান তাতে আমরা গর্বিত। তোমাদের জন্য ভালোবাসা আর শ্রদ্ধা। তোমরাই আমাদের দেশকে গর্বিত করেছো।”

করিনা কাপুর লেখেন, “তোমাদের জন্য শুধু ভালোবাসা আর শ্রদ্ধা। টাফ ফাইট করেছ, ভালো খেলেছ।”

অজয় দেবগণ লিখেছেন, “গোটা টুর্নামেন্টের পারফরম্যান্স সকলকে মুগ্ধ করেছে। এটাই সবচেয়ে বড় জয়।”

আয়ুষ্মান খুরানা লেখেন, “দিনটা খারাপ ছিল, আর কিছুই নয়।”

সোনালি বেন্দ্রে লেখেন, “লড়াইটা দারুণ ছিল। কিন্তু, রাতটা আমাদের ছিল না। তবুও তোমরাই আমাদের কাছে বিজয়ী।”

সুনীল শেট্টি লেখেন, “অস্ট্রেলিয়াকে জয়ের জন্য সাধুবাদ। ভারতের জন্য একটা খারাপ দিন।”

ভারতীয় ক্রিকেট টিম পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ফাইনালে হেরেছে। তবে, তাদের চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *