Weather: ঘূর্ণিঝড় মিধিলির দাপট জারি বঙ্গে, দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস

শনিবার সকাল থেকেই ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের আবহাওয়ায় পরিবর্তন আসতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ, ওডিশা, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

IMD-র পূর্বাভাস অনুযায়ী, শনিবারও দিনভর এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। মৎস্যজীবীদের শনিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

মিজোরাম প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দুর্যোগের কারণে কড়া বন্দোবস্ত করা হয়েছে। ত্রিপুরার চার জেলায় রেড অ্যালার্ট জারি করেছে IMD। আইজলে ১৮ এবং ১৯ তারিখ বৃষ্টিপাত চলবে। ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হবে আইজলে। অন্যান্য জেলা যেমন চম্পাই, কোলাসিব, লন্টলাই এবং মমিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

উল্লেখ্য, এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলের খেপুপাড়া অঞ্চলের উপরে ল্যান্ডফল হয়েছে। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা ছিল। এর জেরে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে শনিবারও। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ, ওডিশা, ত্রিপুরা এবং মিজোরামেও ঝোড়ো হাওয়া বইবে দিনভর।

ঘূর্ণিঝড় মিধিলির অর্থ কী? কে করেছে নামকরণ?

মিধিলি ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে মলদ্বীপ। এর অর্থ একটি বৃহৎ বৃক্ষ। কলকাতায় মলদ্বীপের রাষ্ট্রদূত রামকৃষ্ণ জয়সওয়াল এ কথা জানিয়েছেন। ঘূর্ণিঝড়টির নাম বড় গাছের নামেই করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *