Cancer: সিগারেট খেয়ে বছরে প্রাণ হারাচ্ছে ১৩ লাখ মানুষ, তালিকায় রয়েছে ভারত‌ও

বিশ্বের সাতটি দেশে ধূমপানের কারণে প্রতি বছর ১৩ লাখেরও বেশি মানুষ ক্যানসারে মারা যান। এই দেশগুলির মধ্যে রয়েছে ভারত, চিন, যুক্তরাজ্য, ব্রাজিল, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা।

ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (IARC), কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন (QMUl) এবং যুক্তরাজ্যের লন্ডনের কিংস কলেজের গবেষকরা সম্প্রতি দ্য ল্যানসেটের ইক্লিনিক্যাল মেডিসিন জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় এই তথ্য প্রকাশ করেছেন।

গবেষণায় আরও দেখা গেছে, বিশ্বজুড়ে মদ্যপান, স্থূলত্ব ও HPV সংক্রমণের কারণেও প্রতি বছর ২০ লাখ মানুষ ক্যানসারে মারা যান।

গবেষকরা বলছেন, ধূমপান বিশ্বব্যাপী ক্যানসারের অন্যতম প্রধান কারণ। ধূমপানের কারণে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি যেসব ধরনের ক্যানসার হয় সেগুলি হল ফুসফুসের ক্যানসার, মুখের ক্যানসার, ঠোঁটের ক্যানসার, গলার ক্যানসার, মূত্রাশয়ের ক্যানসার, পাকস্থলীর ক্যানসার এবং স্তন ক্যানসার।

পুরুষদের মধ্যে ধূমপানের প্রবণতা বেশি হওয়ায় তাদের মধ্যে ক্যানসারে মৃত্যুর হারও বেশি। গবেষণায় দেখা গেছে, চিন, ভারত ও রাশিয়ায় ধূমপান ও অ্যালকোহলের কারণে মৃত্যুর হার মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে নয় গুণ বেশি।

মহিলাদের মধ্যে জরায়ু মুখের ক্যানসার সবচেয়ে বেশি মারাত্মক। এই ক্যানসারের কারণে বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৩৭ লাখ নারী মারা যান।

গবেষকরা বলছেন, জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধে HPV টিকাদান কার্যকর ভূমিকা পালন করে।

তারা আরও বলছেন, ধূমপান, মদ্যপান ও স্থূলত্বের মতো ঝুঁকিপূর্ণ কারণগুলি এড়িয়ে চললে ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *