পার্টিতে সিঁদুর পরে প্রিয়াঙ্কা, কুর্তা-পাজামায় ধরা দিলেন নিক! দীপাবলিতে ভারতীয় আমেজ

বলিউডের তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে দীপাবলি পার্টিতে যোগ দিয়েছিলেন। এদিন তাদের দেশি আউটফিটে দেখা যায়। তবে প্রিয়াঙ্কার নাটকীয় মেকআপ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

প্রিয়াঙ্কাকে লাল মাইক্রো ভেলভেট ব্লাউজ এবং দোপাট্টা এবং একটি সোনালি লেহেঙ্গায় দেখা যায়। চুল খোঁপা বেঁধে তাতে লাল গোলাপ গুঁজেছেন অভিনেত্রী। বুলগারির সাপের ডিজাইনের নেকলেস পরেছেন। কপালে সিঁদুরও পরেছেন।

কিছু নেটিজেন প্রিয়াঙ্কার মেকআপকে “অতিরিক্ত” বলে মন্তব্য করেছেন। এক নেটিজেনের মন্তব্য, “ওর মেকআপে কিছু সমস্যা হয়েছে?” অন্য একজন লিখেছেন, “ওর মেকআপ আর্টিস্টের কোনও সমস্যা আছে?”

তবে অনেকেই প্রিয়াঙ্কার লুককে পছন্দ করেছেন। তারা বলছেন, “এই মেকআপে দুর্দান্ত দেখাচ্ছে প্রি-কে।” আরেকজন লিখেছেন, “ভারতীয় পোশাকে ওঁদের সবাইকে দারুণ দেখাচ্ছে।”

 

View this post on Instagram

 

A post shared by Jerry x Mimi 😍 (@jerryxmimi)

প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি মুম্বইতেও এসেছিলেন। তিনি জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে আমেরিকা থেকে ভারতে উড়ে এসেছিলেন। করবা চৌথের দিন মুম্বইতেই ছিলেন তিনি, এখান থেকেই নিকের জন্য ব্রত রেখেছিলেন প্রিয়াঙ্কা। তবে গত ২ নভেম্বরই দেশে ফিরে গিয়েছেন পিগি চপস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *