SPORTS: বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা, দেখেনিন তালিকা

আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ে গড়াবে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। একদিন পর কলকাতায় অনুষ্ঠিত হবে আসরের দ্বিতীয় সেমিফাইনাল। আর ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের। তবে তার আগেই বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করা হয়েছে!
তবে সেটি গোটা বিশ্বকাপের সেরা একাদশ নয়, বরং প্রথম পর্বের সেরা পারফর্মারদের নিয়ে সাজানো হয়েছে। রাউন্ড রবিন লিগে ব্যাটে-বলে যারা পারফরম্যান্স করেছে তাদেরকে নিয়ে বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সাজানো একাদশে অধিনায়কত্ব পেয়েছেন বিরাট কোহলি। এছাড়াও একাদশে সর্বোচ্চ চারজন রয়েছে ভারতের। তবে প্রকাশিত সেই একাদশে সুযোগ মেলেনি বাংলাদেশি কোনো ক্রিকেটারর।

একাদশে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন কুইন্টন ডি কক ও ডেভিড ওয়ার্নার। পেসার হিসেবে জায়গা পেয়েছেন যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ শামি। পেস অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন মার্কো জানসেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশ: কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত), এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা), রবীন্দ্র জাদেজা (ভারত), মোহাম্মদ শামি (ভারত), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ও যশপ্রীত বুমরা (ভারত)।

দ্বাদশ ক্রিকেটার : দিলশান মধুশঙ্কা (শ্রীলংকা)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *