সিনেমায় ক্যারিয়ার ডুবতেই ভোটের মাঠে কঙ্গনা রানাউত?

কয়েক বছর ধরে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। বিএমসির সঙ্গে আইনি জটিলতার পরই মোদি সরকার থেকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন এ অভিনেত্রী।
এছাড়া একাধিকবার জনসমক্ষে বিজেপির হয়ে কথা বলতে দেখা গেছে তাকে। শুধু তাই নয়, সম্প্রতি নরেন্দ্র মোদিকে ‘আধুনিক ভারতের বিশ্বকর্মা’ বলেও প্রশংসা করেছেন।
তাহলে কী সিনেমায় ক্যারিয়ার ডুবতেই ভোটের মাঠে কঙ্গনা? ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন।
এদিকে শান্তির খোঁজে এ অভিনেত্রী বর্তমানে দ্বারকায় গেছেন। সেখানে সাতসকালেই পৌঁছে গেছেন দ্বারকাদীশ মন্দিরে। তারপর সোমনাথ দর্শনও করেন। এবার শ্রীকৃষ্ণভূমে দাঁড়িয়েই রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিলেন কঙ্গনা।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করলে লোকসভা ভোটে লড়ব।
এরপরই মোদি সরকারের প্রশংসা করে কঙ্গনার মন্তব্য, বিজেপি সরকারের জন্যই আমরা ভারতীয়রা ৬০০ বছরের এই লড়াইয়ে জিততে পেরেছি। মন্দির প্রতিষ্ঠা করেই আমরা এই জয়ের উদযাপন করব। সনাতন ধর্মের নিশান গোটা বিশ্বে ওড়া উচিৎ।
View this post on Instagram
জলে তলিয়ে যাওয়া দ্বারকা নগরী যেন দর্শনার্থীদের জন্য দেখার ব্যবস্থা করা হয়, সেই আবেদনও রেখেছেন মোদি সরকারের কাছে।
প্রসঙ্গত, গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কঙ্গনার ‘তেজস’। সিনেমাটি তেমন দর্শক টানতে পারেনি।