দিনভর বন্ধ থাকবে রামমন্দির, চন্দ্রগ্রহণের জেরে বন্ধ কেদার-বদ্রীও

শনিবার আংশিক চন্দ্রগ্রহণের কারণে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান রামমন্দির, কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির বন্ধ থাকবে। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন এই মন্দিরে দর্শন করতে পারবেন না ভক্তরা।

অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরের মুখ্য পুরোহিত আচার্য সতেন্দ্র দাস জানান, বিকেল ৪টে বেজে ৪ মিনিট থেকে চন্দ্রগ্রহণের সুতক সময় শুরু হবে। সে কারণেই রামলালার মন্দির বন্ধ রাখা হবে। সমস্ত পুজোপাঠ বন্ধ থাকবে চন্দ্রগ্রহণের সময়। ভক্তদের এই সময় রামলালার দর্শন করতে দেওয়া হবে না।

কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরের কর্তৃপক্ষও একই ঘোষণা করেছে। মন্দিরগুলির দরজা বিকেল ৪টে নাগাদ বন্ধ হয়ে যাবে এবং রবিবার সকালে পুনরায় খুলে দেওয়া হবে।

শাস্ত্র মতে, সুতক কালে কোনও ধরণের পুজার্চনা করতে নেই। এমনকী, এই সময়ে কোনও দেবদেবীকে স্পর্শ করাও নিষিদ্ধ। ফলে চন্দ্রগ্রহণ শেষে স্নান সেরে পুজো অর্চনা শুরু করা উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *