স্মৃতিশক্তি বাড়াতে কালোজিরের প্রয়োগ কীভাবে করবেন? জানতে পড়ুন অবশ্যই

কালোজিরের ব্যবহার নিয়ে আগের কয়েকটি পর্বে আলোচনা করা হয়েছে। আজ এই পর্বেও রইল বেশ কয়েকটি প্রয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা।

১। স্মৃতিশক্তি বৃদ্ধি
স্মৃতিশক্তি বাড়াতে কালোজিরে উপকারী। এক চা চামচ পুদিনা পাতার রসের সঙ্গে এক চা চামচ কালোজিরের তেল মিশিয়ে দিনে তিন বার করে নিয়মিত খান। অথবা কমলালেবুর রস বা এক কাপ র চায়ের সঙ্গেও এক চা চামচ কালোজিরের তেল মিশিয়ে একই পদ্ধতিতে নিয়মিত খান। দেখবেন আপনার দুশ্চিন্তা দূর হবে। এ ছাড়া পড়ুয়াদের মেধার বিকাশের জন্যও দ্বিগুণ হারে কাজ করে। কারণ কালোজিরে একটি অ্যান্টিবায়োটিক তথা অ্যান্টিসেপটিকও বটে। এটি মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়িয়ে স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে।

২। বাতের ব্যাথা দূর করতে
ব্যথার স্থান পরিষ্কার করে সেখানে কালোজিরের তেল মালিশ করুন। সঙ্গে এক চা চামচ কাঁচা হলুদের রস ও সমপরিমাণ কালোজিরে ও একই পরিমাণের মধু মিশিয়ে প্রতি দিন ৩ বার করে টানা ২ থেকে ৩ সপ্তাহ খান উপকার পাবেন।
.
৩। পাইলস নিরাময়ে
পাইলসের সমস্যা থেকে বাঁচতে এক চা চামচ মাখন ও এক চা চামচ তিলের তেল, এক চা চামচ কালোজিরের তেল মিশিয়ে প্রতি দিন খালি পেটে খান। টানা ৩ থেকে ৪ সপ্তাহ খেলে উপকার পাবেন।

৪। সর্দিতে
এক চা চামচ কালোজিরের তেলে সম পরিমাণ মধু মিশিয়ে অথবা এক কাপ র চায়ের সঙ্গে এক চা চামচ কালোজিরের তেলে মিশিয়ে রোজ ৩ বার খেলে ও মাথায়, ঘাড়ে কালোজিরের তেল মালিশ করলে উপকার হবে। তা ছাড়া এক চা চামচ কালোজিরের তেলের সঙ্গে দুই চা চামচ তুলসীপাতার রস মিশিয়ে খেলে জ্বর, ব্যথা, সর্দি কাশি কমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *