মাসে দেড় লাখের বেশি যায় করেন সানা! কোথায় চাকরি করেন গৌরব গাঙ্গুলির মেয়ে, জবাব মহারাজের

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা সম্প্রতি বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় UCL অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক হয়েছেন। মাসখানেক আগেই তিনি লন্ডনে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায় চাকরি পেয়েছেন।
সানার বাবা সৌরভ গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দকে বলেন, “আমার মেয়েকে চাকরি করতে দেখে আমার একটু অবাকই লাগে। যদিও এরপর ও মাস্টার্স করবে।”
সানা ২০২০ সাল থেকেই লন্ডনে রয়েছেন। করোনা আর লকডাউনের সময়ে মেয়ের সঙ্গে দীর্ঘসময় সেখানে ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ও।
সানা টুয়েলভ পাস করেন কলকাতার স্বনামধন্য লোরেটো হাউস স্কুল থেকে। আইএসসি-তে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯৮ শতাংশ। তাই বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেও কোনও সমস্যা হয়নি।
শুধু তাই নয়, সানা কোর্স করেছে অক্সফোর্ড থেকেও। লরেটো-তে পড়াকালীনই তিনি অক্সফোর্ড সামার স্কুলের জন্য নির্বাচিত হন। এখানে কোর্স শেষ করে ২০০৮ সালের আর্থিক সংকটের উপর একটি বিশ্লেষণাত্মক পেপার লেখেন।
এছাড়াও স্নাতক ডিগ্রি হাতে পাওয়ার আগেই বিশ্বের অন্যতম সেরা মাল্টিন্যাশন্যাল কোম্পানি পিডব্লুসি (PWC) লন্ডন থেকে ইন্টার্নশিপ করেন। আপাতত কাজ করছেন কনসাল্টিং ফার্ম ডেলোয়েটে। বর্তমানে এই সংস্থা ইন্টার্নদের ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৯৪ হাজার টাকা বেতন দিয়ে থাকে।
সৌরভ গঙ্গোপাধ্যায় আরও জানান, নভেম্বর মাসেই সানার জন্মদিন। তবে এবার আর বাড়িতে আসতে পারবেন না তিনি। লন্ডনেই মেয়েকে উপহার পাঠিয়ে দিয়েছেন সৌরভ।
দিনকয়েক আগে ডটার্স ডের দিন কলকাতায় বসেই লন্ডনে থাকা মেয়েকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, “দুনিয়ার সব থেকে সুন্দর জিনিস.. হ্যাপি ডটার্স ডে। তুমি ভাবতেও পারবে না তোমায় কতটা ভাসবাসি।”