জেল থেকে সুকেশের চিঠি, প্রেমিকা জ্যাকলিনের জন্য ৯ দিন উপোস থাকবেন

২০০ কোটি আর্থিক প্রতারণার মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি ‘প্রতারক’ সুকেশ চন্দ্রশেখর। তবে সুকেশকে নিয়ে অধিক চর্চা বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে সম্পর্কের কারণে।
এবার যেমন আবারো জেলে বসেই ‘চর্চিত প্রেমিকা’কে চিঠি লিখে বসলেন। জানালেন, জ্যাকলিনের জন্য নবরাত্রির ৯ দিন উপোস করবেন তিনি। যাতে ‘মঙ্গল’ হয় জ্যাকলিনের, সঙ্গে তাদের দুজনের চারপাশে থাকা সমস্ত নেতিবাচকতা দূর হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জ্যাকলিনকে ‘বাঘিনী’ উল্লেখ করে চিঠিতে সুকেশ লেখেন, ‘বাচ্চা তোমার দোহা-র শো তে তোমাকে সুপার হট আর সুন্দর লাগছিল। বাবু তুমি আমার বোমা, তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই।’

এরপরই নবরাত্রিতে ৯দিন উপোস করার কথা জানান তিনি। লেখেন, ‘আগামীকাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে। আমি জীবনে প্রথমবার তোমার মঙ্গলের জন্য ৯ দিনই উপোস করব। যাতে আমাদের চারপাশ থেকে সব নেতিবাচকতা দূর হয়ে যায়।

‘দেখবে সত্যের জয় হবে। আমরা খুব শিগগিরই একে-অপরের সঙ্গে থাকবো। যাই হোক না কেন, চিরকাল একসঙ্গে থাকবো আমার বেবি গার্ল।’

সেই চিঠিতে সুকেশ আরো লেখেন, ‘বাচ্চা, এই পৃথিবীর কোনো খাঁচা পারবে না তোমাকে ভালোবাসা থেকে আমাকে আটকাতে। আমি সব সময় তোমাকে সুরক্ষা দেব। আমি জানি তুমিও আমায় অনেক ভালোবাসো। তোমার জন্য আমার বেঁচে থাকা। তোমার জন্য আমি কাউকে খুনও করতে পারি, নিজে মরতেও পারি।’

সুকেশের ২০০ কোটির প্রতারণার মামলায় জ্যকলিনও ফেঁসেছিলেন। বেশ কয়েকবার তাকে ইডি-র জেরার মুখোমুখি হতে হয়েছে। হাজিরা দিতে হয়েছে আদালতে। যদিও অভিনেত্রীর দাবি পরিচয় লুকিয়ে তার সঙ্গে আলাপ করেছিলেন সুকেশ।

তবে জ্যাকলিনের দাবি মানতে নারাজ ইডি। বরং তাদের দাবি জ্যাকলিন বুঝেছিলেন সুকেশ অন্ধকার জগতের সঙ্গে যুক্ত। সুকেশের থেকে মোটা অঙ্কের টাকার একাধিক উপহারও নেন অভিনেত্রী। এমনকী দুজনের অনেক ঘনিষ্ঠ ছবি একাধিকবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *