রেখার সঙ্গে পরকীয়ার গুঞ্জন, অমিতাভকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন স্ত্রী জয়া বচ্চন?

বলিউডের বটবৃক্ষ অমিতাভ বচ্চন, তার ব্যক্তিত্ব তাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক চর্চা হয়েছে- এখনো হয়।
সবকিছু ছাপিয়ে জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন বলিউডের অন্যতম জুটি। যাদের সম্পর্ক সাক্ষী হয়েছে একাধিক ঝড়ের, উত্তাল পরিস্থিতি। কখনো খবরের শিরোনামে ভাঙনের গুঞ্জন, কখনো আবার অমিতাভ বচ্চনের নামের সঙ্গে জড়িয়েছে পরকীয়ার ট্যাগ।

একটা সময় রেখা ও অমিতাভের সম্পর্কের চর্চা ছড়িয়ে পড়েছিল ভারত জুড়ে। অমিতাভকে নিয়ে প্রকাশ্যে মনের কথা করেছিলেন রেখা। তবে এ নিয়ে নিয়ে প্রকাশ্যে কোনো দিন জয়া মুখ খোলেননি। তবে শোনা যায়, তিনি নাকি একবার রেখাকে বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন ডিনারের জন্য।

সেই ডিনার টেবিলেই জয়া অনুরোধ করেছিলেন, অমিতাভের ইমেজ (ব্যক্তিত্ব) নষ্ট না করতে। অমিতাভের একটা সম্মান রয়েছে, তার দুই সন্তান রয়েছে। এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি এই অনুরোধ জানিয়েছিলেন, রেখা যেন তার ঘর না ভাঙেন।

এতসব কিছু বটগাছের মতো দাঁড়িয়ে সহ্য করেছেন জয়া। একবার এক সাক্ষাৎকারে জয়া বচ্চনকে প্রশ্ন করা হয়েছিল, তিনি অমিতাভের সঙ্গে কোনোদিন কোনো নিরাপত্তাহীনতায় ভুলেছিলেন কি না। তিনি সাফ জানিয়েছিলেন না, কোনো দিন না।

অপরদিকে জয়া যে সত্যি অমিতাভের আস্থা জয় করে সংসারটা আগলে রেখেছেন, একাধিকবার অমিতাভ বচ্চনও বিভিন্ন সাক্ষাৎকারে তা বলে থাকেন। যদিও জয়াকে নিয়ে নানা কটাক্ষ নেটদুনিয়ায় আছে তবু অমিতাভের সঙ্গে থাকলে তার মুখে হাসি ফোঁটে, তার প্রমাণ একাধিকবার মিলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *